শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী কলারোয়ায় পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) বিকালে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, কাজী আক্তার হোসেন, অতিরিক্ত পিপি এ্যাড.শেখ তামিম আহম্মেদ সোহাগ, কলারোয়া উপজেলা যুবলীগের সহ.সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, যুবলীগ নেতা জাহাঙ্গীর কবির বাবলু, যুবলীগ নেতা ডালিম হোসেন, ইয়াছিন আলী প্রমুখ।

উপস্থিত ছিলেন পৌরসভাসহ ১২টি ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন।

আলোচনা সভা শেষে যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

এর আগে সকালে উপজেলা অডিটোরিয়ামের সামনে নবনির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ