বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কেরালকাতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে মতবিনিময়

কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কেরালকাতা গ্রামের মধ্যও পূর্ব পাড়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষে এক মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যার পরে কেরালকাতা মধ্যপাড়ার ৩ রাস্তার উপরে ও পূর্বপাড়ার ভিখালী শাকদহ সংযোগ রাস্তার উপরে এই মতবিনিময় সভা দুটি অনুষ্ঠিত হয়।
প্রভাষক আসাদুজ্জামান আসাদ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথির বক্তব্য রাখনে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মোরশেদ।
সভায় প্রধান অতিথি সহ সকল বক্তারা বলেন – আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব নিকটে। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডকে সকলের মাঝে তুলে ধরে আপনারা আপানাদের স্ব স্ব এলাকার গ্রামের সাধারন মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। সচেতন দৃষ্টি রাখবেন কেহ যেন কোন প্রকার ষড়যন্ত্র বা নাশকতা করতে না পারে সেজন্য সবাইকে সাথে নিয়ে তা মোকাবিলা করতে হবে।

তিনি আরো বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবেন আমারা তাকেই বিজয়ী করবো ইনশাআল্লাহ।
সভায় উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদকও কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সরদার জিল্লুর রহমান, কোরালকাতা ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহাজুল ইসলাম।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও স্থানীয় মসজিদ মাদ্রাসার স়ভাপতি মাহাবুর রহমান, শাহিন, কামরুল ইসলাম, রুহুল আমিন, হাসান সহ শত শত ভোটার সমর্থকবৃন্দ।
মতবিনিময় সভা থেকে কেরালতার উভয় পাড়ার মসজিদ উন্নয়নে পৃথকভাবে ১ লক্ষ টাকা ও ইট সোলিং রাস্তার করার ঘোষণা দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত