মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

কলারোয়ার দেয়াড়া হাইস্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১২মে) উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবিভাবক গ্রুপের (ম্যানেজিং) কমিটির নির্বাচন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে অনুষ্ঠিত হয়।
৫ জন অভিভাবক সদস্য সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়ার কথা থাকলেও ১জন মহিলা সদস্যা রওশন আরা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ৪জন পুরুষ সদস্য নির্বাচিত করার জন্য এ ভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ৯জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। তারা হলেন আজিজুর রহমান, আব্দুর রহমান, বিল্লাল হোসেন, কামরুজ্জামান, রইজ উদ্দিন, রবিউল ইসলাম, মফিজুল ইসলাম, মস্তাজুল ইসলাম ও আব্দুল কুদ্দুস সোনা।
এর মধ্যে নির্বাচনে আব্দুর রহমান ৯৬ ভোট পেয়ে ১ম, বিল্লাল হোসেন ঈমান ৮৫ ভোট পেয়ে ২য়, রইছ উদ্দিন ৮৫ ভোট তৃতীয় ও মফিজুল ইসলাম ৪র্থ স্থানে বিজয়ী হয়ে অভিভাবক সদস্য নির্বাচিত হন।

এ বিদ্যালয়ে অভিভাবক ভোটারের সংখ্যা মোট ২৯২ জন। এর মধ্যে পুরুষ ১৮৪ ও মহিলা ৮জন।

নির্বাচনে রিটার্রিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার পাল। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ।

এছাড়া জাহিদুর রহমান, শ্রী সমীর কুমার, শহিদুল ইসলাম, ইসমাইল হোসেন সহকারি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারিসহ সকল শিক্ষক, শিক্ষিকা ও অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা