শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রস্তুতি সভা

কলারোয়ায় ১৫মে শুরু বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

কলারোয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ-১৭) আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামি ১৫ মে রবিবার সকাল ৯টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। সকাল-বিকাল খেলার মাধ্যমে আগামি ২১ মে শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ওই টুর্নামেন্টে কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও কলারোয়া পৌরসভা দল অংশ গ্রহন করবে বলে জানা গেছে।

টুর্নামেন্ট বাস্তবায়নের লক্ষে প্রস্তুতি সভা বৃহস্পতিবার (১২ মে) বেলা সাড়ে ১১টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে তার অফিস কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি বিএম আব্দুর রশিদ কচি, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুর রহমান সান্টু, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমীন, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, হেলাতলা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, জয়নগর ইউপি বিশাখা তপন সাহা, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শফিউল আলম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নুরুন নাহার আক্তার, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, ক্রীড়া সংগঠক দীলিপ ঘোষ, রেজাউল করিম লাভলু, শিক্ষক আব্দুল মান্নান, সিরাজুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন প্রমুখ।

সভা শেষে নবাগত ইউএনও রুলী বিশ্বাস উপস্থিত সকলকে নিয়ে পাইলট হাইস্কুল ফুটবল মাঠ পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম

দীর্ঘদিন ধরে অন্যের বাড়ির পেছনে জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন স্বজনহীনবিস্তারিত পড়ুন

কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

কামরুল হাসান।। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ ৩টিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া