শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া স্কাউটসের বি.পি দিবস উদযাপিত

কলারোয়া উপজেলা স্কাউটসের আয়োজনে বি.পি দিবস উদযাপিত হয়েছে।

স্কাউটসের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফ্রেরুয়ারী লন্ডনের হাইড পার্কে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে বি.পি দিবস পালন করে স্কাউটস।

বৃহস্পতিবার কলারোয়ায় র‍্যালি ও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘স্কাউটসের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল সারা বিশ্বে স্কাউট আন্দোলনের প্রচলন করেন। সমাজ ও মানবিক উন্নয়নের সেই আন্দোলন আজো বিশ্বব্যাপী শিক্ষার্থীসহ সর্বজনের মধ্যে চলমান। আজ ১৬৭তম জন্মবার্ষিকীতে প্রত্যেক শিক্ষার্থী যদি স্কাউট আইন, প্রতিজ্ঞা, শপথ মেনে চলে তবে সে একজন আদর্শ মানুষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে।’

‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে দুইটি করে ইউনিট খোলার তাগিদ দেন’ উপজেলা স্কাউটসের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সহ.সভাপতি প্রধান শিক্ষক শেখ নুরুল ইসলাম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক (সহযোজিত সদস্য) এড.শেখ কামাল রেজা, সিএলটি ও কাব লিডার মাস্টার অনুপ কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক সিএলটি মাস্টার আব্দুল ওহাব মামুন, গ্রুপ সভাপতি প্রধান শিক্ষক পারুল আকতার, মেহজাবিন সুলতানা, এএলটি আব্দুল মোতালেব, ইউনিট লিডার শফিকুল ইসলাম, কবিরুল ইসলাম লিটন, শেখ সেলিম, বেঙ্গল মুক্ত টাইগার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্কাউটার উৎস কুমার দাশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্কাউটসের সহকারী কমিশনার শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত