রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুলের নতুন সভাপতি সরদার আমজাদ হোসেন

কলারোয়ার সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আ.লীগ নেতা সরদার আমজাদ হোসেন।

ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও সভাপতি নির্বাচন প্রক্রিয়া কার্যক্রমের সভাপতি উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস জানান, সোমবার (২০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে স্কুলের হলরুমে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক সদস্যদের সমন্বয়ে ম্যানেজিং কমিটির ৯ জন নির্বাচিত সদস্যদের মধ্যে সভাপতি নির্বাচনে গোপন ব্যালটে ৫জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটে সরদার আমজাদ হোসেন সভাপতি নির্বাচিত হন। অপর ৪ সদস্য ভোটাধিকার প্রয়োগ না করে সভাস্থল ত্যাগ করেন।

সরদার আমজাদ হোসেন পূর্বের এডহক কমিটিরও সভাপতি মনোনিত ছিলেন।

ভোট অনুষ্ঠানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে স্কুল কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে ও বিনা প্রতিদ্বন্দীতায় ৩ জন শিক্ষক প্রতিনিধি ও ৬ জন অভিভাবক সদস্য নির্বাচিত হন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা