শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আক্রান্ত ৫৬ জনের ২৩ জন সুস্থ

কলারোয়ায় আরো ৩ ব্যক্তির করোনা শনাক্ত

কলারোয়ায় নতুন করে আরো ৩ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

এ নিয়ে করোনায় আক্রান্ত মোট ৫৬ জনের মধ্যে ইতোমধ্যে ২৩ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। ফলে বর্তমানে উপজেলায় ৩২ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন। মারা গিয়েছেন ১ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১৯ জুলাই) নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার কেরালকাতা ইউনিয়েনের ইলিশপুর গ্রামের আব্দুস সালামের পুত্র আল আমীন (২৬), আল আমীনের স্ত্রী আসমা খাতুন (২২) ও পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের হরেন্দ্রনাথ রায়ের পুত্র স্বপন কুমার রায় (৪১)।

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান আরো জানান, ‘এদিন পর্যন্ত ৬০২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ইতোমধ্যে ল্যাব থেকে ৫৭৫ জনের রিপোর্ট এসেছে।’

এদিকে, নতুন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

উল্লেখ্য, ইতোমধ্যে কলারোয়ার বাইরে অবস্থানরত উপজেলার ৪জন করোনাভাইরাসের মৃত্যুবরণ করেছেন। তারা হলেন প্রবীণ আ.লীগ নেতা আবুল খায়ের মজুমদার, কেরালকাতা ইউপি চেয়ারম্যা আব্দুল হামিদ সরদার, হেলাতলার আজহারুল ইসলাম ও পৌরসদরের বাজার সংলগ্ন এলাকার হোসনেয়ারা। মৃত্যুর পর তাদের কলারোয়ায় দাফন সম্পন্ন হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’ দাফন কাজ সম্পাদন করে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা