বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউপি নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

কলারোয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২১’ উপলক্ষে ভোটকেন্দ্রে নিয়োজিত ভোট গ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার(১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় সরকারী পাইলট হাইস্কুল মিলনায়তনে কর্মশালার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় নির্বাচন অফিসার ইউনুছ আলী, সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খাঁন, জেলা নির্বাচন অফিসার নাজমুল কবির।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, কৃষি অফিসার রফিকুল ইসলাম, সমাজ সেবা অফিসার নূরে আলম নাহিদ, বিআরডিবি’র আরডিও এস,এম সোহেল হোসেন প্রমুখ।

উদ্বোধন শেষে পর্যায়ক্রমে উপজেলায় অনুষ্ঠিতব্য নির্বাচনে ১০ ইউনিয়নের ৯০ টি ভোট কেন্দ্রের ৯১ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৮ জন সহকারি প্রিজাইডিং অফিসার ও ৭৭৬ জন পোলিং অফিসারগণ প্রশিক্ষণ গ্রহন করেছেন।

সভায় প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, আসন্ন ইউপি নির্বাচনে শান্তি শৃংখলা সমুন্নত রেখে সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষতা বজায় রেখে ভোট গ্রহন সম্পন্ন শেষে ফলাফল প্রকাশের উপর গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, কোভিড-১৯ প্রতিরোধে স্থগিত হওয়া উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের মধ্যে সরকার ঘোষিত ১০ টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক