বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় গণহত্যা দিবস পালিত

কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় গণহত্যা দিবস-২২’ পালিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯ টায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্প্যমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর অশোক কুমার রায়ের পরিচালনায় সভায় অনান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকতা অমল কুমার সরকার, কৃষিবিদ উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, প্রধান শিক্ষক আ: রব, থানার সেকেন্ড অফিসার (এসআই) জসিম উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন নাহার আক্তার সহ শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও সূধিবৃন্দ।

সভায় বক্তারা, পৃথিবীর ইতিহাসে জঘন্যতম গণহত্যার স্মৃতিবিজরিত ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়ালতম রাতের বিভৎসময় হত্যা ঘটনার কথা তুলে ধরে তরুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে দেশ গঠনে এগিয়ে আসার আহবান জানান। সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পীদের সমন্বয়ে দেশাত্মবোধক ও গণসংগীত পরিবেশন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

কলারোয়ায় ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা