বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে জাতীয় গণহত্যা দিবসে আলোচনা সভা

কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের আয়োজনে জাতীয় গণহত্যা দিবসের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সকাল ১১ টায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

পরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন।

সভায় প্রধান অতিথি হিসাবে গণহত্যা দিবসের স্মৃতিচারণ করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

স্মৃতিচারণে তিনি ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়ালতম রাতের বিভৎসময় হত্যা সহ বিভিন্ন ঘটনার কথা তুলে ধরেন। তিনি জাতীয় গণহত্যা দিবসের কাল অধ্যায়ের স্মৃতিপটে দীপ্তকন্ঠে দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মের কাছে ভয়ালতম রাতের বিভৎসময় হত্যাযজ্ঞের কথা তুলে ধরার আহবান জানান।

সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক কমরেড আবুল খায়ের, সহকারী অধ্যাপক ইউনুস আলী খান, সহকারী অধ্যাপক আনারুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহাদ্াৎ হোসেনসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান