সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধে সাংবাদিকদের সাথে নাগরিক সংলাপ

কলারোয়ায় শিশু পাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইনসিডিন বাংলাদেশ’র আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষা এবং নারী ও শিশু বান্ধব সংবাদ পরিবেশনে উপজেলা পর্যায়ে সাংবাদিক ও প্রেসক্লাবের সদস্যদের করণীয় ও ভূমিকা নিয়ে সংলাপে করা হয়।

বক্তারা শিশু পাচার, পাচারের ধরন, শিশু পাচার পরিস্থিতি, পাচারের কৌশল, পাচারের উদ্দেশ্য ও এর ফলে কি ঘটে, বাল্য বিবাহ, শেষ পরিণতি, পাচার প্রতিরোধে সুপারিশ, শিশু সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। একই সাথে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে পাচারের কুফল ও প্রতিরোধে করণীয় নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার।

আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধি সাকিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দৈনিক পত্রদূত পত্রিকার অনলাইন ইনচার্জ ও সিনিয়র স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান সরদার, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এমএ কালাম, সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, নির্বাহী সদস্য আবদুর রহমান ও সরদার জিল্লুর, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশিদুল হাসান কামরুল, আতাউর রহমান, এমএ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সহ.সভাপতি শেখ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মুজাহিদুল ইসলাম, এস এম ফারুক হোসেন, মোস্তফা হোসেন বাবলু, আরিফুল হক চৌধুরী, পৌরসভা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী, কামরুজ্জামান, রাজু আহমেদ এবং ফারুক রাজ।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়