শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়ায় কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগ চরমে

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের দেয়াড়া থেকে গড়গড়িয়া পর্যন্ত প্রায় ২ কি.মি. কাঁচা রাস্তার বেহাল অবস্থার জন্য ৪টি গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্কুল-কলেজের শিক্ষার্থীসহ প্রায় ৪/৫ হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে থাকেন। বর্তমানে মারাত্মক ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে ছোট-বড় ও বিভিন্ন মাঝারি ধরণের যানবাহন চলাচল করতে হচ্ছে।

সরজমিন দেখা গেছে, ২ কি.মি. কর্দমাক্ত ও পিচ্ছিল কাঁচা রাস্তাটি বড় বড় গর্ত থাকায় মানুষকে জুতা খুলে পথ চলতে হয়। আর খানাখন্দে আটকে পড়া যানবাহনগুলোকে পড়তে হয় বিপাকে।

সাতক্ষীরা জেলা সদস্য মতিয়ার রহমান জানান, দেয়াড়া থেকে গড়গুড়িয়া পর্যন্ত ২ কি.মি. কাঁচা রাস্তা পাকাকরণ হলে ওই অঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে।

স্কুল শিক্ষাথী আরিফুল জানান, ওই অঞ্চলের, দেয়াড়া, তালুন্দিয়া, দলুইপুর, কামারালীসহ ৪ গ্রামের মানুষের শহরের সঙ্গে যোগাযোগের রাস্তা হচ্ছে এটি। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় প্রতিদিনই ঘটে ছোট-বড় দুর্ঘটনা।

১১নং দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুর রহমান মফে জানান, উল্লিখিত ২ কি.মি. কাঁচা রাস্তাটি পাকাকরণের জন্য কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ