মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগস্ট, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিক উচ্চতা কমিয়ে ব্যক্তি মালিকানাধীন আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলোর প্রবেশপথ স্বাভাবিক রাখার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসি। শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের মালিকরা বিষয়টি জরুরি প্রতিকার চেয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে লিখিত আবেদন দিয়েছেন। আবেদনে উল্লেখ করা হয়েছে, সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়ক উন্নয়ন ও চার লেনে উন্নীতকরণ কার্যক্রমের অংশ হিসেবে সড়কের উভয় পাশে পানি ও বর্জ্য নিষ্কাশনের জন্য ৭ থেকে ৮বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়ি নেটওয়ার্ক’ (এসবিজিএন)-এর সদস্যদের দিনব্যাপী ব্যবসায়ী উদ্যোক্তা উন্নয়ন রিফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকালে সাতক্ষীরা উন্নয়ন সংগঠন ‘স্বদেশ’-এর প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। দাতা সংস্থা একশনএইড-এর সহায়তায় এবং স্বদেশ-এর বাস্তবায়নে আয়োজিত এ প্রশিক্ষণে ২০ জন এসিড সারভাইভর অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটরের দায়িত্ব পালন করেন দেবজ্যোতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামে নতুন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটি এলাকার মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠন করা হয়েছে। এ উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সাত সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন— মোঃ রজব আলী সরদার, আব্দুস সালাম, মোঃ আক্তারুল ইসলাম, আব্দুল ওয়াহিদ, মোঃ রায়হান (গাজী পার্টস সেন্টার), মোঃ আমিনুল ইসলাম (বেঙ্গল গ্রুপ)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে কলারোয়া সরকারি কলেজ সংলগ্ন ক্লাবের নিজস্ব ভবনে এক জরুরী সভায় ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। তিন বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটিতে মো: রবিউল হোসেনকে সভাপতি, আরিফুর রহমান রঞ্জুকে সাধারণ সম্পাদক ও মোস্তাক আহমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এছাড়া কমিটিতে ৬ জনকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। সভা শেষেবিস্তারিত পড়ুন

শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার

নবজাতক ও শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেলে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লি. এর আয়োজনে হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার প্রশাসনিক কর্মকর্তা ও হাসপাতাল ইনচার্জ মুহ. মাহবুবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ও খ্যাতনামা শিশু বিশেষজ্ঞ ডাক্তার এম.ডিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন

হাইকোর্টের নির্দেশ অমান্য করে ২৫ বিঘা পৈতৃক জমির চিংড়ি ঘেরে হামলা, ভাঙচুর ও ১০ লক্ষাধিক টাকার মাছ লুটের প্রতিবাদে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অগষ্ট) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শহরের সুলতানপুর এলাকার মৃত ফজলুল কাদেরের মেয়ে ফারজানা কাদের অরিন এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি ভূমিদস্যু শরীফুল ইসলাম ও আলমগীর হোসেনের অশুভ তৎপরতা বন্ধ এবং তাঁদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জেলা প্রশাসন ও পুলিশবিস্তারিত পড়ুন

তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় শেখ রিয়াজুল ইসলাম (৮২) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার (২৩ আগস্ট) সকালে দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় চিকিৎসাধীন থাকার পর খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী, রাজনৈতিক সহযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুম শেখ রিয়াজুল ইসলাম সাবেকবিস্তারিত পড়ুন

শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

তালা সদর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ রিয়াজুল ইসলাম (৮২)-এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে তালা প্রেসক্লাব। রোববার (২৩ আগস্ট) সকালে দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন থাকার পর খুলনার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি কাজী আরিফুল হক ভুলু, আছাদুজ্জামান রাজু ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন

সাতক্ষীরা সদর উপজেলার রসুলপুর এলাকায় দ্বীনি শিক্ষা বিস্তার ও শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে ‘মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও সাইনবোর্ড উন্মোচন করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে মাদ্রাসাটির প্রস্তাবিত স্থানে উক্ত ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন করেন জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদীসহ অতিথিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরার সাবেক আহ্বায়কবিস্তারিত পড়ুন

দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী

‘গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমার মূল লক্ষ্য হবে দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ এবং তাদের কাছে সরকারি সেবা যথাযথভাবে পৌঁছে দেওয়া। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে এর পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা। বিগত ১৭ বছরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়া। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতেবিস্তারিত পড়ুন