মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস

সরকার ও বিএনপিকে তথাকথিত বিরোধী দল বিব্রত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেন, অনেকেই অনেক কিছু ভাবছেন। কিন্তু বিএনপি এখনো মাঠে নামে নাই। বিএনপি মাঠে নামলে কিন্তু পালানোর পথ পাবে না। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাদপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধীদল: রিজভী

সংবিধানের ধারাবাহিকতা রক্ষা না করে; আইন না মেনেই বিরোধীদল গায়ের জোরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই সনদে কিছু বিষয়ের জন্য সাধারণ আইন প্রয়োজন, তেমনি কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত। সনদ বাস্তবায়ন করতে হলে তো একটা আইনি রূপ লাগবে। কিন্তু তারা সংবিধান সংশোধন না করেই জুলাই সনদ বাস্তবায়ন চায়। তারা যেটা বলছে, তা গায়ের জোরে বাস্তবায়ন করতে হবে। এখানেবিস্তারিত পড়ুন

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দাবি আদায়ে একের পর এক কর্মসূচি দেওয়া হবে। প্রয়োজনে খুলনা থেকে ঢাকায় যাওয়ার ডাক দেওয়া হলে গ্রাম-বাংলার মানুষকে সঙ্গে নিয়ে রাজধানীতে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে। শনিবার (৩১ অক্টোবর) খুলনার শিববাড়ি মোড়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুরবিস্তারিত পড়ুন

সিসিটিভিতে মিলল নতুন তথ্য

সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনার তদন্তে এসেছে নতুন মোড়। জানা গেছে, টঙ্গীর মাজার বস্তিতে যাওয়ার আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে প্রায় দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন তিনি, এ সময় তার সঙ্গে ছিলেন এক তরুণী এবং জুনিয়র বন্ধু দীপ। ওই তরুণীকে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা তাহসিফের বান্ধবী হিসেবে উল্লেখ করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারেবিস্তারিত পড়ুন

তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩১ অক্টোবর) বিকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। এদিন বেলা সোয়া ২টার দিকে দীপকে আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। আবেদনেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম। শনিবার(৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তিনি পায়ে হেঁটে কলারোয়া বাজারের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন। এ সময় তিনি ব্যবসায়ী ও পথচারীদের হাতে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারপত্র তুলে দেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তারেরবিস্তারিত পড়ুন

‎উপকূলের নতুন দিগন্ত: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

‎দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের জেলা সাতক্ষীরা যেন প্রকৃতি ও প্রতিকূলতার এক অদ্ভুত মেলবন্ধন। একপাশে বিশ্বঐতিহ্য সুন্দরবনের নীরব বিস্তার, অন্যপাশে জলবায়ু পরিবর্তনের ধাক্কায় ক্ষতবিক্ষত জনপদ। ঘন ঘন ঘূর্ণিঝড়, লোনা পানির তীব্রতা আর বেড়িবাঁধ ভাঙার আতঙ্কের মধ্যেও এ অঞ্চলের মানুষ হার মানেনি। সাতক্ষীরার রূপালী ‘সাদা সোনা’ চিংড়ি, সুস্বাদু জিআই আম আর কৃষকদের ঘামে ভেজা ফলন দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছে। ‎প্রাকৃতিক বৈচিত্র্য আর সম্ভাবনায় ভরপুর এই জনপদে ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ চালুরবিস্তারিত পড়ুন

দেবহাটায় বাড়ছে পানিফলের চাষ: কর্মসংস্থান ও লাভের নতুন দিগন্ত

অধিক ফলন, কম খরচ এবং কর্মসংস্থানের দারুণ এক বিকল্প হিসেবে সাতক্ষীরার কৃষকদের মাঝে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পুষ্টিকর ও সুস্বাদু ‘পানিফল’ চাষ। জেলার দেবহাটা উপজেলাসহ বিভিন্ন মাঠজুড়ে এখন সবুজ পাতার সমারোহে দৃশ্যমান হচ্ছে পানিফলের ক্ষেত। সুস্বাদু এ ফলটি সম্পর্কে অনেকের পূর্ণ ধারণা না থাকলেও বর্তমানে স্থানীয় ও বাহ্যিক বাজারে এর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দুপাশে, স্থানীয় হাটবাজারের ফুটপাতে কিংবা সরাসরি ক্ষেত থেকে তুলে মহাসড়কের ধারে পসরা সাজিয়েবিস্তারিত পড়ুন

দেবহাটায় বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির শোক প্রকাশ

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহমান (৪৫) মারা গেছেন। শনিবার (৩১ অক্টোবর) রাত ১টার দিকে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক এইচ. এম. রহমতুল্লাহ পলাশ ও সদস্য সচিব আবু জাহিদ বাবলু। শনিবার (৩১ অক্টোবর) জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে আয়োজিত এই কার্যক্রমে পৌরসভার পক্ষ থেকে ৯টি ওয়ার্ডকে তিনটি গ্রুপে বিভক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম চালানো হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ আয়োজনে পৌরসভার সকল ওয়ার্ডে এই ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এদিন সকালে ৬ নম্বর ওয়ার্ডের বাঁকাল কোল্ডস্টোরেজের সামনে, ৭বিস্তারিত পড়ুন