বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অক্টোবর, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে জনগণের আস্থা অর্জনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সততা, দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে নবনিযুক্ত পুলিশ সার্জেন্ট ও সাব-ইন্সপেক্টরদের (এসআই) নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে সব শ্রেণি-পেশার মানুষের আইনি সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। জনগণের পাশে থেকে সেবা প্রদানের মাধ্যমে নিজেদের সত্যিকার অর্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০২৬বিস্তারিত পড়ুন

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কারখানার গাড়ি সংযোজন (অ্যাসেম্বলি) প্রক্রিয়া ঘুরে দেখেন। পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সময় উপস্থিত ছিলেন তার সহধর্মিণীবিস্তারিত পড়ুন

নিখোঁজের পর লাশ উদ্ধার

শেখ হাসিনার ভিডিও ছড়ানোর দাবি আগেই নাকচ করেছিলেন তাহসিফ

নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের পর পুরোনো একটি দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও তিনি ছড়িয়ে দিয়েছিলেন বা ফোনে রেকর্ড করেছিলেন। কিন্তু তিন মাস ৮ দিন আগে একটি পডকাস্টে নিজেই এই তথ্যকে ‘প্রমাণহীন অভিযোগ’ বলে অস্বীকার করেছিলেন তাহসিফ। ২১ জুলাই প্রকাশিত ওই ভিডিওতে তাহসিফ নিজের চাকরি থেকে শুরু করে বিমানবাহিনীর নানা বিষয়ে খোলামেলা আলাপ করেন। তাকেবিস্তারিত পড়ুন

২০ দেশের অংশগ্রহণে রাজধানীতে আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

২০ দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিদের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার আগারগাঁওয়ের একটি সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে এবারের মেলার প্রতিপাদ্য ‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’। পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, পরিবেশবান্ধব পর্যটন উৎসাহিত করা এবং আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

তুরাগে মিলল বিমানবাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ

নিখোঁজের এক দিন পর রাজধানীর পার্শ্ববর্তী তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেছেন, বুধবার (২৮ অক্টোবর) বিকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফ সুরির লাশ উদ্ধার করেন। নৌপুলিশ সূত্র জানা যায়, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উওরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দ্বিপক্ষীয় সহযোগিতা চুক্তি সই

প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। স্বাক্ষরিত দলিলগুলোতে সামুদ্রিক নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক, কৃষি, কর্মসংস্থান, মৎস্য ও প্রাণিসম্পদ ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের বিভিন্ন অর্জনের বিষয়ে উপ-প্রেস সচিববিস্তারিত পড়ুন

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেবহাটায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দেবহাটা উপজেলা যুবদলের আয়োজনে উপজেলা বহেরা এ.টি. মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল। সঞ্চালনা করেন সদস্য সচিব মেহেদী হাসান সবুজ। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা,যুগ্ম আহবায়ক ওমর ফারুক রাজিব, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম মনি,সদস্য সচিব হিরোনবিস্তারিত পড়ুন

দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা ও বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল প্লাটফর্ম কিশোরীদের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে তরুণদের অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরা দেবহাটায় অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দেবহাটা উপজেলা হলরুমে ‘সমতায় তারুণ্য’ (Shomotay Tarunno) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করে আমাদের যুব টিম। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে। সংলাপে সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণার প্রভাব, নারী ও কিশোরীদের সমান সুযোগবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণ করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বেতনের জন্য গঠিত কমিটিতেও দলীয়করণ করা হয়েছে। ফ্যামিলি কার্ডেও দলীয়করণ চলছে। মাদ্রাসার কমিটিগুলো একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই—নিজেদের দলের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করা। আমরা এজন্য ২৮ অক্টোবর রক্ত দেইনি।” বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা চত্বরে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বেবিস্তারিত পড়ুন

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ৩ বছর মেয়াদী খুলনা বিভাগীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সম্প্রসারণের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও সাধারণ সম্পাদক ডাঃ এ এম শামীম গত ইং-৭/১০/২০২৬ তারিখে স্বাক্ষরিত এক অফিস আদেশে খুলনা সিটি মেডিক্যাল কলেজ এর ডাইরেক্টর ডাঃ মোস্তফা কামালকে সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলকেবিস্তারিত পড়ুন