অক্টোবর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব কৃষিচর্চা সম্প্রসারণের লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশল (এলএলএ) বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম আটুলিয়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়। আটুলিয়া এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের তত্ত্বাবধায়ক হেনা পারভীনের সভাপতিত্বে কর্মশালায় আটুলিয়া ইউনিয়নের চরের বিল, দক্ষিণ-পশ্চিম আটুলিয়া ও আটুলিয়া বড়কুপট এলাকার আগ্রহী ও উদ্যোগী কৃষকেরা অংশ নেন। প্রশিক্ষণটি পরিচালনা করেনবিস্তারিত পড়ুন
শ্যামনগরে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ

সিসিডিবির শক্তি প্রকল্পের উদ্যোগে সম্পদ ভিত্তিক কমিউনিটি নেতৃত্বাধীন উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী (২৭ ও ২৮ অক্টোবর) প্রশিক্ষণ কর্মসূচি আজ শেষ হয়েছে। বুধবার বিকালে মুন্সিগঞ্জে সিসিডিবির শক্তি প্রকল্পের শাখা কার্যালয়ে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিডিবির শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিডিবি শক্তি প্রকল্পের সহকর্মীবৃন্দ। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী হিসাবে উপস্থিত ছিলেন শক্তি প্রকল্পের পুরুষ দল থেকে ৫ জন, নারী দল থেকে ১৫বিস্তারিত পড়ুন
আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরার আশাশুনিতে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬, বুধবার সকাল সাড়ে ১০ টায় আশাশুনি উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের OCA-OD কার্যক্রমের আওতায় কমিউনিটি অ্যাকশন প্রজেক্টের (CAP) অংশ হিসেবে সংলাপটির আয়োজন করে উদারতা ইয়ুথ ফাউন্ডেশন।নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে প্রকল্পটিবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ

কলারোয়ায় “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়”-এর আওতায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কলারোয়ার কাজীরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কলারোয়ার আয়োজনে এ প্রশিক্ষণ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরডিবি খুলনার যুগ্ম পরিচালক এ কেএম আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি সাতক্ষীরার উপপরিচালক আফরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ইরেসপো-২য় পর্যায়-এর আওতায় জমাকৃত সঞ্চয় ও প্রণোদনার চেক বিতরণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধার উন্নয়ন এবং নারীদের টেকসই জীবিকার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সাতক্ষীরায় ‘রাইজ’ প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) ও টেরে দেস হোমস (Tdh) ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জার্মান সরকারের সহায়তায় এবং জার্মান উন্নয়ন ব্যাংক (KfW)-এর মাধ্যমে ব্র্যাক প্রতিষ্ঠিত ক্লাইমেট ব্রিজ ফান্ডের (CBF) অর্থায়নে ৩৬ মাস মেয়াদি এবিস্তারিত পড়ুন
তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার তালা উপজেলায় আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে ৮০টি বাইসাইকেল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে এবং দেশবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে পিত্তিরাজতলা জামে মসজিদের জমি সংরক্ষণ ও চলাচলের পথ নিয়ে মসজিদ কমিটি ও স্থানীয় বাসিন্দা আলতাফ মোড়লের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। মসজিদ কমিটির দাবি, মসজিদের জায়গা দখল থেকে রক্ষা ও মসজিদের আদব-শৃঙ্খলা বজায় রাখতে ঘেরা-বেড়া দেওয়া হয়েছে। তবে আলতাফ মোড়লের অভিযোগ, চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদ কমিটির সভাপতি আব্দুল মজিদ বলেন, মসজিদের নামে মোট ১৬ শতাংশ জমি রয়েছে। এর অর্ধেকেরও বেশি বর্তমানে তাদের দখলে নেই। যে অংশটুকুবিস্তারিত পড়ুন
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

“হাত ধোয়ার নায়ক হোন” (Be a Hand Washing Hero)—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর ২০২৬ (বুধবার) সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সাতক্ষীরা জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। তিনি উপস্থিতিতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) রিপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আকরাম আলীকে মারধর ও লাঞ্ছিত করা এবং আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনকে কক্ষে আটকে রাখার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাতক্ষীরা জেলা ইউনিটের নেতারা। মানববন্ধন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন তাঁরা। বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রোড শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে চারজন পেশাদার চালককে ক্রেস্ট ও সনদপত্র দিয়ে সম্মাননা প্রদান করা হয়। বুধবার (২৮ অক্টোবর) সকালে সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

