অক্টোবর, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ

নারী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে সাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও আনন্দঘণ আয়োজন। উপজেলার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘শ্যামনগর আতরজান মহিলা কলেজ’-এর ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত সকল শিক্ষার্থী, বিশেষ করে দেড় শতাধিক গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে বইসহ যাবতীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। কলেজের শিক্ষকবৃন্দের নিজস্ব অর্থায়ন এবং সুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতায় বেলা ১১টায় কলেজ ভবনের তৃতীয় তলাস্থ কলেজ মিলনায়তনে এ শিক্ষা উপকরণ বিতরণবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য ব্যবস্থাপনায় জমি পরিদর্শন

ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরার কলারোয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া বিএনপির মুখপাত্র অধ্যক্ষবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির আয়োজনে শহরের পলাশপোলস্থ রয়েল প্লাস কনভেনশন সেন্টারে আব্দুল মোমেল খান চৌধুরী (সান্টু চৌধুরী) এর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৬ সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীিত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেকবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের খান মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত সংগঠনের কার্যালয়ে জেলা বাকশিস এর সাবেক সভাপতি অধ্যক্ষ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর করা হয় আলোচনা সভা শেষে বিগত কমিটির সদস্যরা নব-নির্বাচিত কমিটির সদস্যদেরকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় দায়িত্বভার গ্রহণবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, শনিবার সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়। মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এবং রূপান্তরের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসকে আশরাফ, সিডিও-র শ্যামল কুমার বিশ্বাস, প্রেরণার নাসরিন সুলতানা, অগ্রগতি সংস্থারবিস্তারিত পড়ুন
শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি

উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগরেসুপেয় পানির সংকট দীর্ঘদিনের। লবণাক্ততার কারণে নিরাপদপানির জন্য ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। এ সংকটনিরসনে উপজেলার খাগড়াঘাট ও কৈখালি গ্রামে স্থাপন করাহয়েছে দুটি রিভার্স অসমোসিস বা আরও পানি শোধনাগার।সৌরবিদ্যুৎচালিত এসব প্ল্যান্ট থেকে এখন বাড়ির কাছেই মিলছেসুপেয় পানি। এতে কমেছে দূর থেকে পানি সংগ্রহের দুর্ভোগ। সুন্দরবনসংলগ্ন শ্যামনগরের উপকূলীয় গ্রাম খাগড়াঘাট ওকৈখালি। চারপাশে পানির উৎস থাকলেও লবণাক্ততার কারণেসেই পানি পান করা কঠিন। পুকুর ও নলকূপের পানিও অনেকক্ষেত্রে পানযোগ্য নয়। ফলেবিস্তারিত পড়ুন
বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মিয়ারাজ গাইন (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার রাতে যশোর বেনাপোল মহাসড়কের বেনাপোল তনিমা ফিলিং স্টেশনের সামনে পুলিশের টহল দল তাঁকে আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, মিয়ারাজ গাইন সাতক্ষীরার কালীগঞ্জ থেকে মুরগিবাহী ভ্যান নিয়ে যশোরে এসেছিলেন। বাজারে মুরগি সরবরাহ শেষে খালি ভ্যান নিয়ে ফেরার পথে বেনাপোলের তনিমা ফিলিং স্টেশনের সামনেবিস্তারিত পড়ুন
সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানের ছাদের পরিমাণ-আয়তন নির্ধারণ করে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে মাউশি অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, মাউশি অধিদপ্তরের সব দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন
কোনো দেশ অবৈধভাবে পরিচালিত হলে সেখানে জনগণের অভ্যুত্থান ঘটে : রাজনাথকে রিজভী

‘বাংলাদেশে যেভাবে সরকার উৎখাত করা হয়েছে, ভারতেও তেমন চক্রান্ত চলছে’— ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এমন বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো দেশ অন্যায় ও অবৈধভাবে পরিচালিত হলে সেখানে আন্দোলন, গণজাগরণ ও জনগণের অভ্যুত্থান ঘটে। পার্শ্ববর্তী দেশে কী হচ্ছে, না হচ্ছে, সেটা নিয়ে বলার নেই। যখন বাংলাদেশকে ইঙ্গিত করে বলা হয়, তখন তো আমাদের কথা বলার আছে। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদীবিস্তারিত পড়ুন
শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায় দেখতে পান তিনি। এই ঘটনায় ওই চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।বিস্তারিত পড়ুন

