বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্নাতক পাশ করেই নার্সারী থেকে মাসিক আয় ৫ লাখ টাকা

কৃষি কাজকে অনেকে কটুক্তির চোখে দেখলেও স্নাতক পাশ করেই কৃষিতে সফলতা পেয়েছেন পিন্টু হোসেন (২৫)। নার্সারী ব্যবসা থেকে তিনি এখন প্রতি মাসে আয় করেন ৫ লাখ টাকা। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার মিশ্রীদেয়াড়া গ্রামের মো. রফিকুল ইসলাম মানিক এর পুত্র।

যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে ইসলাম শিক্ষায় স্নাতক পাশ করে পিন্টু পুরোপুরি ঝুকে পড়েন নার্সারী ব্যবসায়। পিন্টু জানান, ২০০৬ সালে মাত্র ১০ হাজার টাকা নিয়ে তার বাবা আসেন কাঠের ব্যবসায়। ধীরে ধীরে কাঠের ব্যবসা থেকে বিভিন্ন ফুলের চাষে ঝুকতে থাকেন তারা। ভালো মানের চারা না পাওয়ায় কয়েকবার ক্ষতিগ্রস্ত হন তারা। এর পর বিভিন্ন যায়গা থেকে ফুলের চারা উৎপাদন শেখেন। ধীরে ধীরে নিজেদের কাজ মিটিয়ে স্থানীয় পর্যায়ে ফুলের চারা বিক্রি শুরু করেন। এভাবে কয়েক বছর কেটে যায়। এর পর শখের বসে একটি বিদেশী ফুলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েন। পরে তা ভাইরাল হয়। সেখান থেকে শুরু হয় তাদের পথ চলার নতুন অধ্যায়।

ধীরে ধীরে পিন্টু ব্যবসাকে অনলাইন নির্ভর করে তোলেন। সেখান থেকেই মিলতে থাকে প্রচুর ক্রেতা। পিন্টু নার্সারী নামে তার ব্যবসা প্রতিষ্ঠানে ৩০ বিঘা যায়গার ওপর ১০০০ প্রজাতির বিভিন্ন দেশী বিদেশী ফুল, ফল ও ওষধী গাছ রয়েছে। প্রতিদিন ২৫ জন শ্রমিক স্থায়ী চুক্তিতে কাজ করেন তার নার্সারীতে। সব মিলিয়ে তার প্রতি মাসে খরচ হয় ২ লাখ টাকা।

তরুন উদ্যোক্তা পিন্টু হোসেন আরও জানান, চাকরীর পিছনে না ছুটে আত্মনির্ভরশীল হয়েছি। ২৫ জন শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি। যদি কেউ উদ্যোক্তা হতে চায় তাহলে আমি সব ধরনের সহযোগীতা করবো।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, পিন্টু নার্সারীর কথা আমি শুনেছি। তরুনদের কৃষি কাজে সংশ্লিষ্টতা কৃষির সুদিন নিশ্চিত করবে।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে