বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার খাট বাড়ীয়া ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন ৫ শতাধিক রোগী

“কাজ করবো এক সাথে, জয় করবো মানবতাকে” এই স্লোগান কে সামনে রেখে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার খাট বাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল ঈদুল ফিতরের পরের দিন দ্বিতীয় বারের মত এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে মেডিসিন, অর্থোপেডিক্স, দন্ত রোগ, গাইনী, নাক কান গলা, শিশু রোগ ও চক্ষু রোগের অভিজ্ঞ ১০ জন এমবিবিএস ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ সরবরাহ, বিনামূল্যে চশমা প্রদান, ডায়াবেটিস পরীক্ষা সহ অন্যান্য সেবা দেওয়া হয়।

সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইনে প্রায় পাঁচ শতাধিক রোগী তাদের বিভিন্ন রোগের সেবা গ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- শেলটেক গ্রুপের জেনারেল ম্যানেজার ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক পরিচালক ইন্জিনিয়ার আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ।

সভাপতিত্ব করেন- আয়োজক কমিটির সভাপতি ও শার্শা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।

এসময় উপস্হিত ছিলেন- বিজিবি সদস্য মোঃ কবির কামরুল হাসান, ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ আলতাপ হোসেন, মোঃ আবুল হাশেম, মোঃ ফজর আলী, মাষ্টার মোঃ রমজান আলী, মাষ্টার মোঃ আব্দুস সালাম, মোঃ রহম উদ্দীন, হিমেল।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- মোঃ ওলিয়ার রহমান।

একই রকম সংবাদ সমূহ

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায়বিস্তারিত পড়ুন

যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ

যশোরের ঝিকরগাছায় মহাসড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে আবু হুরাইরা মিম (২৫) নামেবিস্তারিত পড়ুন

রোদ, গরম আর হঠাৎ ঝড়: কেন এতো অস্থির দেশের আবহাওয়া?

সকালে তপ্ত রোদ আর ভ্যাপসা গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, ঠিক কয়েক ঘণ্টাবিস্তারিত পড়ুন

  • ঝিকরগাছায় অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক রং দিয়ে তৈরি হচ্ছে কেক
  • কলারোয়ায় বাস-নছিমনের সংঘর্ষ, নিহত-১
  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের গদখালিতে বিশেষ পাঁচ দিবস ঘিরে ফুল বিক্রির লক্ষ্য ছুঁয়েছে শত কোটিতে
  • শংকরপুরে কৃষকের বছরের পরিশ্রম দুর্বৃত্তদের আগু*নে পুড়ে ছাই
  • ‘ফুলের রাজ্য’ যশোরের গদখালীতে ‘টিউলিপে’ সম্ভাবনার আভাস
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • ঝিকরগাছায় বাস–পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
  • কীটনাশক ব্যবহারে সাধারণ ভুল ও এর প্রভাব: কৃষি বিপ্লবের সামনে বড় বাধা
  • সাংবাদিক পরিচয়ে প্রাণীসম্পদ অধিদপ্তরের ৭৫ টাকার বীজ ১২’শ টাকায় বিক্রি!
  • এনজিও’র লোন গ্রান্টারে শিক্ষিকার চেক ও ষ্ট্যাম্প নিয়ে প্রতারণার অভিযোগ
  • মালয়েশিয়ায় মৃ*ত্যুর ৭দিন পর বাগআঁচড়ার যুবকের ম*রদে*হ এলো বাড়িতে