বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় অনলাইন জুয়া, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধে লিফলেট বিতরণ শুরু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় অনলাইন জুয়া, মাদক, বাল্য বিবাহ প্রতিরোধ করি মানবিক ও স্মার্ট খলিলনগর ইউনিয়ন গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে তালা প্রেসক্লাব থেকে খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু লিফলেট বিতরণ শুরু করেছেন। এরপর খলিলনগর ইউনিয়ন গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে লিফলেট বিতরণ করেন। এসময় সাংবাদিক সেলিম হায়দার, সেকেন্দার আবু জাফর বাবু ও ইউপি সচিব সেখ রেজাউল করিম উপস্থিত ছিলেন।
লিফলেট কর্মকান্ড সমূহ : রাত ১১টার পর খলিলনগর ইউনিয়নের সকল বাজারের দোকান বন্ধ থাকবে। ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের উপস্থিতিতে গ্রাম পুলিশের সমন্বিতট হল জোরদার করা হয়েছে। ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে শিক্ষক,ইমাম,পুরোহিত ব্যবসায়ী ও সুধী জনদের নিয়ে অনলাইন জুয়া, মাদক, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক সভা অব্যাহত রয়েছে। ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে অভিভাবক সমাবেশ করা হচ্ছে। অপরাধীদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধিসহ তালিকা তৈরির কাজ চলছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের উপস্থিতিতে সচেতনতামূলক সভা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ পত্রে, ব্যানার-ফেস্টুনের মাধ্যমে সাধারণ জনগণকে অনলাইন জুয়া, মাদক, বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

তালায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতারবিস্তারিত পড়ুন

তালায় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

পুকুরের পানিতে ডুবে সাতক্ষীরার তালায় মারিয়া নামে দুই বছরের এক শিশুকন্যার মৃত্যুবিস্তারিত পড়ুন

  • তালার আলাদিপুর জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন