বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রয়াত মনোরঞ্জন সাহার সহধর্মিনী নিলীমা সাহার পরলোক গমন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় সনাতন ধর্মীয় নেতা স্বর্গীয় মনোরঞ্জন সাহার সহধর্মিনী ও শিক্ষক উৎপল সাহার মাতা নিলীমা সাহা(৭৭) পরলোক গমন করেছেন।

পারিবারিক ভাবে জানা যায়, রবিবার(১ অক্টোবর) নিলীমা সাহা ঢাকায় বসুন্ধরা এলাকায় বসবাসরত কনিষ্ঠ পুত্র পার্থ সারথী সাহার বাসায় থাকা অবস্থায় বেলা ১ টার দিকে হৃদ ক্রিয়া বন্ধ হয়ে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র, ৪ কণ্যা ও নাতি- নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। রবিবার দিবাগত রাতে ঢাকা থেকে শবদেহবাহী গাড়ীতে নিলীমা দেবীর মৃতদেহ কলারোয়া পৌরসদরের পুরাতন খাদ্যগুদাম সংলগ্ন নিজ বাড়ীতে আনা হয়।

সোমবার (২ অক্টোবর) সকাল ১০ টার দিকে মুরারীকাটি শ্মশানে মৃতদেহ এনে চিতায় দাহ করে অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন করা হয়। শিক্ষক উৎপল সাহার মাতা নিলীমা সাহার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে কলারোয়ার বাসভবনে ছুটে আসেন সর্বস্তরের মানুষজন।

উল্লেখ্য, প্রয়াত নিলীমা সাহার স্বামী উপজেলা পূজা উৎযাপন পরিষদের প্রতিষ্ঠাকালিন সভাপতি প্রয়াত মনোরঞ্জন সাহা গত ২৮ জানুয়ারী-২৩’ ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!