রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দুটি মাদরাসার নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ার দুটি মাদরাসার নতুন ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার সরসকাটি দাখিল মাদরাসা ও পৌরসভাধীন মুরারীকাটি দাখিল মাদরসার ওই ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়।
উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ।
মুরারীকাটি মাদরাসার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক নেতা সাইদুর রহমান।
সাইদুর রহমান বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষাবন্ধব। ইতোমধ্যে নির্বাচনী ইশতেহারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, খাল খনন কর্মসূচিসহ নানান জনবান্ধব কার্যক্রম শুরু হয়েছে।
মুরারীকাটি মাদরাসাটিতে ১ কেটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিতবিশিষ্ট ১ তলা ভবন নির্মান করা হবে।
মাদরাসা কমিটির সভাপতি জিএম সালাহউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সহকারী সম্পাদক মাওলানা ওসমান গণি, দলটির উপজেলা আমীর মাওলানা কামরুজ্জামান, কলারোয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আহম্মদ আলী, মুরারীকাটি দাখিল মাদরাসার সুপার সিরাজুল ইসলাম প্রমুখ।
অপরদিকে সরসকাটি দাখিল মাদরাসার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন