বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

কলারোয়ায় আল-আমিন ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে দুই কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) কলারোয়া রিপোর্টার্স ক্লবে ভুক্তভোগী গ্রাহকরা জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

ভুক্তভোগীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক বলেন, ২০১১/১২ সালে আল-আমিন ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড কলারোয়া শাখা কতৃক অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে একশো’র অধিক গ্রাহকদের নিকট থেকে সঞ্চয় ও ডিপিএস এর নাম করে দুই কোটির অধিক অর্থ সংগ্রহ করে। কিন্তু প্রতিশ্রুত টাকার মুনাফা ও মূল জমাকৃত টাকা ফেরত দিতে টালবাহানা শুরু করে। একপর্যায়ে তারা টাকা ফেরত না দিয়ে অফিসে ব্যবহৃত সাইনবোর্ডসহ মালামাল নিয়ে রাতের আঁধারে লাপাত্তা হয়ে যায়।

তিনি আরো বলেন, অনেকে তাদের জীবনের শেষ সম্বল পেনশনের সমুদয় টাকা প্রদান করে সর্বস্ব হারিয়েছে, অনেকে তিল তিল করে নিজের জমানো টাকা প্রদান করেছে, কেউবা নিজের বিক্রি করা জমির অর্থ জমা রেখেছে। সবাইকে ২৫% হারে লভ্যাংশের প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুট করেছে এই প্রতারক চক্র।

তিনি বলেন, আমার নিজের অবসরকালীন ৪ লক্ষ, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুস সাত্তার তার পেনশনের চার লক্ষাধিক টাকা, অবসরপ্রাপ্ত শিক্ষক মিজানুর রহমানের ৪ লক্ষ, ঝিকরা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শের আলীর ৪ লক্ষ, ওই প্রতিষ্ঠানে কর্মচারী মেরিনা পারভীনের ৪ লক্ষসহ অগণিত মানুষের কাছ থেকে তারা অর্থ আত্মসাৎ করেছে।
আমরা মাননীয় প্রধানমন্ত্রী, প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে পারি।

এসময় ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুস সাত্তার, নাসরিন সুলতানা, জাহানারা খাতুন, ছাবিনা বেগম।এরপর ভুক্তভোগীরা কলারোয়া উপজেলা চত্ত্বরে মানববন্ধনে অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন