সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন


পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ-এর কনসোর্টিয়াম গোফরইম্প্যাক্ট (GO4IMPact) কর্মসূচির আওতায় এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডুসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যকে সামনে রেখে গোফরইম্প্যাক্ট প্রকল্পের আওতায় সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভায় মোট ৫০ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মাধ্যমে সাতক্ষীরায় সবুজায়ন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা আরও জোরদার হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির ২০২৬ সালের নির্বাচনকে ঘিরে অনিয়ম ও দুর্নীতিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাল্যে দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ
সাতক্ষীরা সদর উপজেলার ০৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে পেশাজীবীবিস্তারিত পড়ুন


