মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কীভাবে বাতিল করবেন টিআইএন সার্টিফিকেট? জেন নিন

বিভিন্ন প্রয়োজনে ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) বা টিআইএন সার্টিফিকেট নিলেও সময়ের সঙ্গে অনেকের কাছে এটি আর প্রয়োজনীয় থাকে না। কিন্তু টিআইএন সক্রিয় থাকলে আয়কর রিটার্ন দাখিলসহ বিভিন্ন কর-সংক্রান্ত বাধ্যবাধকতা নিয়ে দুশ্চিন্তায় পড়তে হয় করদাতাদের। নির্ধারিত সময়ে রিটার্ন দাখিল না করলে তৈরি হতে পারে আইনগত জটিলতাও।

তবে ইচ্ছেমতোই টিআইএন নিবন্ধন বাতিল করা যায় না। নির্দিষ্ট কিছু পরিস্থিতি ও আইনগত শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে টিআইএন বাতিলের আবেদন করার সুযোগ রয়েছে।

কোন পরিস্থিতিতে টিআইএন বাতিলের আবেদন করা যায়?

সব পরিস্থিতিতে টিআইএন বাতিল করা যায় না। নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে আবেদন বিবেচনা করা হয়:

ব্যবসা বা প্রতিষ্ঠান বন্ধ হলে: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্থায়ীভাবে ব্যবসা বন্ধ করলে এবং সংশ্লিষ্ট টিআইএন আর প্রয়োজন না হলে।

একাধিক টিআইএন থাকলে: ভুলবশত একই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে একাধিক টিআইএন তৈরি হলে একটি রেখে অন্যটি বাতিলের আবেদন করা যায়।

প্রয়োজন ফুরিয়ে গেলে: নির্দিষ্ট কোনো কাজের জন্য টিআইএন নেওয়ার পর সেটির আর প্রয়োজন না থাকলে।

করযোগ্য আয় না থাকলে: কোনো ব্যক্তির আয় করযোগ্য সীমার নিচে নেমে গেলে (তবে শুধু আয় কমলেই স্বয়ংক্রিয়ভাবে টিআইএন বাতিল হয় না)।

দীর্ঘদিন বিদেশে অবস্থান করলে: কোনো বাংলাদেশি নাগরিক দীর্ঘ সময় বিদেশে অবস্থান করলে এবং দেশে করযোগ্য আয় না থাকলে।

করদাতার মৃত্যু হলে: করদাতার মৃত্যুর ক্ষেত্রে উত্তরাধিকারীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে পারেন।

যেভাবে টিআইএন বাতিলের আবেদন করবেন

এনবিআরের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অনলাইনে বা সরাসরি সার্কেল অফিসে গিয়ে আবেদন করা যায়।

১. অনলাইনে আবেদন: প্রথমে জাতীয় রাজস্ব বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ([https://nbr.gov.bd/](https://nbr.gov.bd/)) ভিজিট করে টিআইএন-সংক্রান্ত অনলাইন সেবা ও বাতিলের বর্তমান নিয়ম যাচাই করতে হবে। এরপর সংশ্লিষ্ট অ্যাকাউন্টে প্রবেশ করে টিআইএন নম্বর, ব্যক্তিগত পরিচিতি এবং বাতিলের কারণ উল্লেখ করে আবেদন ও প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।

২. সরাসরি আবেদন: সরাসরি আবেদন করতে চাইলে সংশ্লিষ্ট কর সার্কেল বা কর কর্তৃপক্ষের কার্যালয়ে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে পরিস্থিতি ভেয়ে কিছু কাগজপত্রের প্রয়োজন হতে পারে, যেমন—

টিআইএন সনদ বা টিআইএন নম্বরের প্রমাণ

জাতীয় পরিচয়পত্রের কপি

ব্যবসা বা প্রতিষ্ঠান বন্ধের প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

বাতিলের কারণের সমর্থনে প্রয়োজনীয় নথি

সংশ্লিষ্ট কর কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র

টিআইএন বাতিল হলে কী করণীয়?

আবেদন অনুমোদিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বাতিলের বিষয়টি নিশ্চিত করতে হবে এবং প্রমাণপত্র সংগ্রহ করতে হবে। মনে রাখতে হবে, টিআইএন বাতিল হলেই আগের সব বকেয়া কর বা আইনগত দায় স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায় না। তাই তাড়াহুড়ো না করে নিজের বর্তমান আয়, সম্পদ ও ভবিষ্যতের প্রয়োজন বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। প্রয়োজনে সংশ্লিষ্ট কর সার্কেল বা কর বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।

একই রকম সংবাদ সমূহ

তিন দিন বন্ধ থাকার পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সাইবার নিরাপত্তাঝুঁকির কারণে তিন দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

জনতা ব্যাংকের ওয়েবসাইটে সাইবার হামলা

বৈশ্বিক সতর্কতার মুখে ঝুঁকি এড়াতে আগে থেকেই বন্ধ রাখার পরও রাষ্ট্রায়ত্ত জনতাবিস্তারিত পড়ুন

অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি রোধে চালু হচ্ছে এনইআইআর

দেশে অবৈধ মোবাইল ফোন উৎপাদন, চোরাচালান এবং অনুমোদনহীন বিক্রির মাধ্যমে বার্ষিক প্রায়বিস্তারিত পড়ুন

  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • ভোর ৪টা পর্যন্ত থানায় ছিলাম, মামলা হলো না কেন: স্বরাষ্ট্রমন্ত্রীকে সালমান
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সবার জন্য সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতে গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের
  • সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই : আন্দালিভ রহমান
  • তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • ব্যবসা-বান্ধব পরিবেশ বাস্তবায়নে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী
  • তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম