শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস শ্রমজীবি মানুষদের

সারাদেশের ন্যায় কলারোয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস শ্রমজীবি ও খেঁটে খাওয়া মানুষদের। শ্রম বিক্রির টাকায় সংসার চালানো দুরুহ ব্যাপার হয়ে উঠেছে। শ্রম বিক্রির ৩/৫শত টাকা দিয়ে ১লিটার তেল কিনে বাকি টাকা দিয়ে কাঁচা বাজার ও মাছ কিনে হাত শুন্য। অপরদিকে সংসারের অন্যান্য খরচ তো পড়েই রইলো। দ্রব্যমূল্যের উর্ধোগতি বাজারে কিভাবে দিনমজুরীর সিমিত আয়ে সংসারের ঘানি টানবেন সেই চিন্তায় ধ্যানমগ্ন থাকেন খেঁটেখাওয়া দিন মজুর পরিবারের কর্তারা।

সরকারি চাকরিজীবী ও ব্যাবসায়ীরা ছাড়া ভালো নেই বর্তমান সময়ের শ্রমজীবি ও খেঁটেখাওয়া পরিবার গুলো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও শ্রমিকের মজুরী নির্ধারিত রয়েছে ৩/৫ শত টাকার মধ্যো। তারউপর শ্রমজীবি মানুষদের চাহিদা ও খরচে লেগেছে আধুনিকতার ছোঁয়া। সবমিলিয়ে শত অভাব অনটনের মধ্যো দিয়ে দিন আনা দিন খাওয়া পরিবারগুলোর দিন শেষে মিথ্যা ভালো থাকার চেষ্টা।

অপরদিকে কলারোয়ার মাঠগুলোতে ইরি-বোরো ধানের আবাদ শুরু হয়েছে সেখানেও মোটা অংকের খরচ। ধারদেনা করে সেই খরচও সামলাতে হচ্ছে। দ্রব্যমূল্যের উর্ধোগতিতে মজুরীর টাকায় সংসার চলেনা তার উপরে লম্বা খরচের বহর, সংসারের কর্তা নিরবে বয়েই চলেছে। অপরদিকে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার নামি নিচ্ছেনা। এভাবে চলতে থাকলে নিন্ম মধ্যবিত্ত পরিবার গুলো একটা সময়ে দেনার দায়ে নানা অপকর্ম, দুশ্চিন্তা গ্রস্থ হয়ে মাদকে আসক্ত, মানুষিক রোগাক্রান্ত এমন নানা সমস্যার সম্মুখিন হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

কলারোয়ার জয়নগরের দিনমজুর ইসমাইল ঢালী জানিয়েছেন, তিনি সহ তার এক সন্তান ও তার স্ত্রী তিন জনে দিন মজুর। মাঠে নেই কোন ফসলি জমি, অন্যোর জমিতে কামলা খেটে খাই, ২৫০/৩০০টাকা মজুরী পায়, নিত্য পন্যোর দাম বৃদ্ধি পাওয়ায় বাজার সওদা করে খুব বেশি টাকা থাকে না কাছে তার উপর আরেক সন্তানের লেখাপড়ার খরচের জন্য প্রতি মাসে ২হাজার টাকা দিতে হয়। সব মিলিয়ে অতি কষ্টে দিনানিপাত করছেন ইসমাইলের পরিবারটি। তাই তিনি প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানিয়েছেন সত্তর বাজারের সকল নিত্য পন্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য।

জয়নগরের আরেক দিনমজুর চিরঞ্জিত ঘোষ জানিয়েছেন, ৩ জনের সংসার। মা, বাব ও আমি। বাবা প্যারালাইজড কোন কাজ করতে পারেন না মাঠে অল্প কিছু জমি রয়েছে। আমি নিজে লেখাপড়ার পাশাপাশি দিনমজুরী করে কোন রকমে সংসার চালাচ্ছি। নিত্য পন্যোর দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় দিনমজুরীর টাকায় সংসার চালাতে দিশেহারা হয়ে পড়েছি। তিনিও নিত্যপন্যোর বাজার নিয়ন্ত্রনের আকুতি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত