বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেস্ট টিমের মিলি সাতক্ষীরা জেলা মহিলা আ.লীগ থেকে বহিস্কার

বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতির পদ হতে বেস্ট টিমের আহবায়ক এড. শাহানাজ পারভীন মিলিকে বহিস্কার করা হয়েছে।

১ সেপ্টেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এড. ফরিদা আক্তার বানু ও সাধারণ সম্পাদক জ‌্যোৎস্না আরা স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিস্কার করা হয়।

উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে, এড. শাহানাজ পারভীন মিলি মহিলা আওয়ামীলীগে দলীয় পদ ব্যবহার জেলা ব্যাপি সংগঠণ বিরোধী এবং সন্ত্রাসী কর্মকান্ড করে আসছেন। বার বার তাকে মৌখিক সতর্ক করা সত্বেও তিনি গত ২৮ আগস্ট তারিখে শিবপুরের পরানদহা গ্রামের আলম হোসেনের বাড়ি ভাংচুর ও হুমকি প্রদর্শন করেন। বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ায় কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের নিদের্শ মোতাবেক তাকে বহিস্কার হয়।
প্রেস বিজ্ঞপ্তি

বেস্ট টিমের মিলি-মোস্তাফিজ কারাগারে ॥ মাদক টেস্টে পজিটিভ!

এক ট্রলি চালকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং সাতক্ষীরা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যের স্বামীর ছবি ব্যবহার করে অবৈধ বেস্ট টিম নামে ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে সম্মানহানী করার অভিযোগে বেস্ট টিমের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী অ্যাড. শাহানাজ পারভিন মিলির বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।

সাতক্ষীরা সদরের পরানদহ গ্রামের আলমগীর হোসেন ও জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতারা রুবি বাদি হয়ে যথাক্রমে রোববার ও মঙ্গলবার সাতক্ষীরা সদর থানায় এ মামলা দুটি দায়ের করেন।

এ দু’টি মামলায় দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহানাজ পারভিন মিলিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, গত ২৮ আগস্ট কুলিয়া গ্রামের তালাকপ্রাপ্ত মাছুরাকে নিয়ে তার স্বামী সদর উপজেলার পরানদহের ট্রলি চালক আলমগীর হোসেনের বাড়ির দরজা, শোকেজ ও আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গহনা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটপাটের ঘটনায় রোববার রাতে মামলা হয় সদর থানায় মামলা (নং-৭৮) হয়। মামলায় বেস্ট টিমের মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী জেলা পরিষদ সদস্য অ্যাড. শাহানাজ পারভিন মিলি, কুলিয়া ইউপি সদস্য মোশরারফ হোসেন, মাছুরা খাতুৃন ও পরানদহের আবুল হোসেনকে আসামী করেন মামলার বাদি আলমগীর হোসেন। সেই অনুযায়ি সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের পলাশপোলের ভাড়া বাসা থেকে মিলি ও মোস্তাফিজকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গত ২২ আগষ্ট ও ২৪ আগষ্ট সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি বাদি হয়ে মঙ্গলবার ২০১৮ সালের তথ্য প্রযুক্তি আইনের ২৫(২)/২৯(১)/৩১(২) ধারায় একটি মামলা (১নং) দায়ের করেন। মামলায় দেবহাটার কুলিয়া গ্রামের মোস্তাফিজুর রহমান, তার স্ত্রী জেলা পরিষদ সদস্য শাহানাজ পারভিন মিলি, শেখ আব্দুস শহীদ চঞ্চল, উজ্জ্বল ও তুহিন খান ওরফে রানাকে আসামী করা হয়েছে।

মাহফুজা সুলতানা রুবি তার মামলায় উল্লেখ করেছেন যে, অবৈধ বেষ্ট টিম নামে শাহানাজ পারভিন মিলি নিজেকে সাংবাদিক, আইনজীবী ও বেষ্ট টিমের কর্মকর্তা পরিচয়ে গত ২২ আগস্ট এ ছাড়া গত ২৪ আগষ্ট শেখ হালিম টুটুল নামের আইডি খুলে রুবির স্বামীর ছবি ব্যবহার করে বিভিন্ন জনের ফেইসবুকে আক্রোশমূলক পোস্ট ও লেখা আপলোড করে। এ ছাড়া ওই চক্রটি জসেপিন ম্যাকুটো নামক ফেসবুক আইডিতে অশ্লীল মন্তব্য করে রুবি ও তার পরিবারের সম্মান ক্ষুন্ন করে বলে অভিযোগ।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল কুমার রায় বলেন, মঙ্গলবার বিকেলে মোস্তাফিজুর ও তার স্ত্রী অ্যাড. শাহানাজ পারভিন মিলিকে সদর থানা থেকে আদালতে পাঠানো হয়। তাদের পক্ষে কোন জামিন আবেদন জানানো হয়নি। সন্ধ্যায় তাদেরকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া মোস্তাফিজুরের ইয়াবা সেবনের ভিডিও চিত্র ফেইসবুকে আপলোড হওয়ায় মঙ্গলবার দুপুরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডোপ টেস্ট করানো হয়। ডোপ টেস্টে মাদক সেবনের সত্যতা নিশ্চিত হওয়ায় পুলিশ বাদি হয়ে রাতেই তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করবে বলে পুলিশের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা