বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বদ্দিপুর কলোনীর মানুষের সুবির্ধার্থে সাতক্ষীরা পৌরসভার ফ্রি বাহণ উদ্বোধন

সাম্প্রতিক অতি ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় সাতক্ষীরা পৌরসভার ০৩নং ওয়ার্ডের বদ্দিপুর কলোনী এলাকার পানিবন্দী দুর্গত মানুষের চলাচলের সুবির্ধার্থে পৌরসভা কর্তৃক প্রদত্ত ফ্রি বাহণ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) বিকাল ০৫টায় ফ্রি বাহণ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। এসময় তিনি বলেন, ‘অতি ভারী বর্ষণে বদ্দিপুর কলোনী, পুলিন পাড়া, আলিয়া মাদ্রাসা পূর্ব পাড়া ও তালতলা ঋষি পাড়ার প্রায় ২/৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ৫টি কাচা ঘর পড়ে যাওয়ায় তাদের ঘর সংস্কার বাবদ ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং পানিবন্দী অসহায় পরিবারদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। এ খাদ্য সহায়তা অব্যহত থাকবে। জলাবদ্ধতা নিরসনে ড্রেণ করে পানি নিষ্কাশন সম্ভব নয়। গত বারের মত সেচ পাম্প দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। একদিনে সেচ পাম্প দিয়ে যে পরিমান পানি নিষ্কাশন করা হচ্ছে। অতি বর্ষণের ফলে এক ঘন্টা পানি হলেই আগের চেয়ে বেশি পানি বৃদ্ধি পাচ্ছে। সাতক্ষীরা পৌরসভা সব সময় উন্নত নাগরিক সেবা দিতে প্রস্তুত আছে। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে মরিচ্চাপ ও বেতনা নদী আবার খনন করতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৩নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুস সেলিম। এসময় সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা