শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চাঁদা না দেওয়ায় কুপিয়ে জখমের ঘটনায় দুইজন গ্রেপ্তার

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় ঘের মালিকসহ তার দুই ভাইকে কুপিয়ে জখম করার ঘটনায় খলিলুর রহমান ও মিজানকে আটক করেছে র‌্যাব।
শুক্রবার (১৩ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার খানপুর গ্রামে মাসুদের মাছের ঘেরে এ হামলার ঘটনার পর স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইনের নেতৃত্বে আসামীদের আটক করা হয়। খানপুর এলাকার সাত্তারের ছেলে মিজান ও নজরুল ইসলামের ছেলে খলিলুর রহমানের আটকের খবর ছড়িয়ে পড়লে
শনিবার সন্ধ্যায় এলাকার বিভিন্ন স্থানে মিস্টি বিতরণ করেছেন স্থানীয়রা। এসময় তারা বলেন, এলাকার ত্রাসখ্যাত ভ‚মিদস্যু, সন্ত্রাসী ও চাদাবাজ খলিল ও মিজান গ্রেপ্তার করায় এলাকায় কিছুটা স্বস্তির নি:শ্বাস ফিরে এসছে। এজন্য সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও র‌্যাবের কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসাইনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান তারা।
উল্লেখ্য, শুক্রবার (১৩ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার খানপুর গ্রামে মাসুদের মাছের ঘেরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মশিউর রহমান বাদি হয়ে সদর থানায় একটি এজাহার দিয়েছেন। বাদি মশিউর রহমান তার লিখিত এজাহারে বলেন, আমিসহ অপর দুই ভাই মারুফ ও মাসুদ শহরে বসবাস করলেও সদর উপজেলার পরানদহ মৌজার ডিপি ৮৪২সহ অন্যান্য জমিতে দীর্ঘদিন ধরে মাছের ঘের ও ধান চাষ করে আসছি। মাছের ঘের ওষুধের দোকানসহ অন্যান্য ব্যবসা দেখভাল করার জন্য মারুফ ও মাসুদ প্রায়ই গ্রামের বাড়ি খানপুরে যায়। গত কয়েকদিন আগে একই গ্রামের ছাত্তারের ছেলে মিজান আমার ভাই মারুফের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে এলাকায় ঘের করতে দিবে না বলে হুমকি দিয়ে যায়। ১৩ মে সকালে মারুফ ও মাসুদ ঘেরভেড়ি দেখার জন্য শহর থেকে খানপুর গ্রামে আসে। দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় শুক্রবার সকাল ৮টার দিকে খানপুর গ্রামের মৃত দরবেশ মোল্যার ছেলে আখের আলী ও আহাদ আলী, আহাদের ছেলে লিটন ও সাইদুর, আখের আলীর ছেলে আলতাফ ওরফে খোকন, রিপন ও লিটন এবং ছাত্তারের ছেলে মিজানসহ অজ্ঞাতনাম আরো ৪/৫ জন আমাদের ঘেরে ঢুকে আমার ভাই মারুফ ও মাসুদকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এসময় তারা দু’জনকে মারাত্মক জখম করে। একপর্যায় তারা দু’ভাই মরে গেছে ভেবে আসামীরা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে স্থানীয় তাদের দু’জনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মাসুদ ও মারুফের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে ১৫-২০টি করে সেলাই দিতে হয়েছে। তাদের দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা