Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে: মেডিকেল বোর্ড

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। উন্নত চিকিৎসার জন্য জরুরিভিত্তিতে তাকে বিদেশ নেওয়া প্রয়োজন। তার মৃত্যুঝুঁকি অনেক বেশি। সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এ কথা জানান। মেডিকেল বোর্ডের সমন্বয়ক ডা. এসএম সিদ্দিকী বলেন, এখন খালেদা জিয়ার যে অবস্থা, তাতে করে তাকে বাসায় নেওয়া যাবে না। এখানকার চিকিৎসকরা তাদের সাধ্য অনুযায়ী যা করার করেছেন।বিস্তারিত পড়ুন
গাজার কাছে ইসরাইলের এক লাখ রিজার্ভ সেনা মোতায়েন

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলি সামরিক বাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। হামাসকে কোণঠাসা করতে এবার গাজা উপত্যকার কাছে এক লাখ রিজার্ভ সেনা মোতায়েন করেছে ইসরাইল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীর এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জোনাথন কনরিকাস নামের ওই মুখপাত্র বলেন, আমরা প্রায় এক লাখ রিজার্ভ সেনা মোতায়েন করেছি। এসব সেনা বর্তমানে দক্ষিণ ইসরাইলে অবস্থান করছে। সামাজিক মাধ্যম এক্সে (আগের নাম টুইটার) পোস্ট করা এক ভিডিওতে ওই সেনাবিস্তারিত পড়ুন
কাকরাইলে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কাকরাইলে এসএ পরিবহনের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (৯ অক্টোবর) সকালে এ আগুন লাগার ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চারতলা ভবনটির নিচতলা থেকে আগুন লাগে। এরপর পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া অফিসার শাহজাহান শিকদার বলেন, সকাল ১০ টা ১০ মিনিটে এসএ পরিবহনের চার তলা ভবনে আগুনের খবর পেয়ে প্রথমে ৭ ইউনিট সেখানে যায়। পরেবিস্তারিত পড়ুন
হামাসের হামলা: উয়েফা থেকে বড় দুঃসংবাদ পেল ইসরাইল

আগামী দুই সপ্তাহের জন্য ইসরাইলে সব রকম ফুটবল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। রোববার সংস্থাটি জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি পরে জানানো হবে। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস হামলা চালিয়ে প্রচুর মানুষকে হতাহত করার পর গতকাল যুদ্ধ ঘোষণা করে ইসরাইল। ২০২৪ ইউরো বাছাইয়ে আগামীকাল তেলআবিবের ব্লুমফিল্ড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল ইসরাইলের। উয়েফা জানিয়েছে, ‘নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে’ ম্যাচটি স্থগিত করা হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-২ আসনে আবারো মীর মোস্তাক আহমেদ রবিকে এমপি হিসেবে দেখতে চাই সাতক্ষীরাবাসী

মাহফিজুল ইসলাম আককাজ : স্বাধীনতা পরবর্তী সময়ে সাতক্ষীরা সদরে উন্নয়ন, সততা ও যোগ্যতা দিয়ে জামাত শিবিরের ঘাঁটি ভেঙ্গে আওয়ামী লীগের ঘাঁটি বানানো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে আবারও এমপি হিসেবে দেখতে চাই সাতক্ষীরাবাসী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হিসেবে এমপি রবি’র বিকল্প নেই বলে মনে করছেন স্বাধীনতার স্বপক্ষের জনতা ও সাধারণ মানুষ। তাই সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার সাধারণ জনগণ আবারও বঙ্গবন্ধুর আদর্শ্যের সৈনিক বিশে^ বিরল অনন্যবিস্তারিত পড়ুন
আসন্ন দুর্গাপূজা
কলারোয়ায় এবার ব্যতিক্রমী ধান দিয়ে তৈরি প্রতিমা

সাতক্ষীরার কলারোয়ায় এবার ব্যতিক্রমী ধানের প্রতিমার দেখা মিললো। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষ্যে ধান দিয়ে তৈরি প্রতিমা প্রস্তুত করা হয়েছে পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া পূজা মন্ডপে। ধান দিয়ে মোড়ানো প্রতিমা এবারই প্রথম এই অঞ্চলে। সোনালী রঙের ধান দিয়ে তৈরি প্রতিমাগুলো দেখে যেনো মনে হচ্ছে সোনা দিয়ে মোড়ানো। ছোট ছোট ধান বসানো হয়েছে পুথির মতো। দেখতেও লাগছে অপরূপ। ধানের প্রতিমা তৈরির কারিগর পৌরসদরের পালপাড়া গ্রামের কাজল পালবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বালিকা ফুটবলারদের মাঝে বুট প্রদান

শেখ শাহাজাহান আলী শাহীন: সাতক্ষীরার কলারোয়ায় বালিকা ফুটবলারদের মাঝে বুট প্রদান করা হয়েছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) অনুর্ধ্ব -১৭ জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করার লক্ষ্যে উপজেলার কয়লা হাইস্কুল মাঠে শনিবার অনুশীলনরত বালিকা খেলোয়াড়দের মাঝে বুট ও প্রয়োজনীয় খেলার সামগ্রী প্রদান করা হয়। কলারোয়া বালিকা টিমের ১৮ জন বালিকা খেলোয়াড়দের মাঝে বুটসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদকবিস্তারিত পড়ুন
শার্শায় পাগলকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেলো ২ বন্ধুর

এম ওসমান, বেনাপোল (যশোর): যশোরের শার্শায় পথচারী পাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে গোলাম ফারুক (৩৯) ও সোহেল রানা (৩৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় গুরুত্বর আহত হয়েছেন রাজ কুমার রায় রাজন (৩০) নামের আরেক বন্ধু। শুক্রবার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা বাজার ভূমি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। গোলাম ফারুক যশোর শহরের গাজীপাড়ার আব্দুর জলিলের ছেলে ও সোহেল রানা ঘোপবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে “আমার কথা শোনো” শীর্ষক আলোচনা সভা

জি.এম আবুল হোসাইন : “বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার” এই প্রততিপাদ্যে সদর উপজেলার সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জাতীয় শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে “আমার কথা শোনো” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ব্রেকিং দ্য সাইলেন্স ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরা’র যৌথ আয়োজনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে ও ব্রেকিং দ্য সাইলেন্স’র অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় ” আমারবিস্তারিত পড়ুন
কয়েক দিনের ভারী বর্ষায় সাতক্ষীরার নিম্নঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যয়, সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত

আবু সাঈদ, সাতক্ষীরা : মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে গত এক সপ্তাহ টানা ভারী বৃষ্টিতে সাতক্ষীরার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃষ্টির কারণে চরম দুর্ভোগে পড়েছেন নিন্ম আয়ের মানুষগুলো। বিশেষ করে দৈনন্দিন উপার্জনের উপর নির্ভরশীল দরিদ্র পরিবারগুলো নিদারুন কষ্টে পড়েছেন। বৃষ্টির কারণে উপার্জন বন্ধ থাকায় স্ত্রী-সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। বৃষ্টিতে আগাম শীতকালীন সবজির ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি বিভাগ। গত সোমবার (২ অক্টোবর) থেকে বৃষ্টিপাত শুরু হয়। যাবিস্তারিত পড়ুন

