Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
‘পেশাগত জায়গায় সাংবাদিক হাবিব ছিলেন নির্মোহ অবিচল’ : মির্জা ফখরুল

পেশাগত জায়গায় সাংবাদিক হাবিবুর রহমান খান ছিলেন নির্মোহ অবিচল। এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাবিব কেবল সাংবাদিক হিসেবেই নন, একজন মানুষ হিসেবে ছিলেন অনন্য। যাকে ভালো না বেসে পারা যায় না। তিনি সত্য প্রকাশে ছিলেন অদম্য ও অবিচল। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনতায়নে শনিবার বন্ধু, স্বজন ও সহকর্মীদের আয়োজনে দৈনিক যুগান্তরের সিনিয়র সাংবাদিক প্রয়াত হাবিবুর রহমান খানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল এসববিস্তারিত পড়ুন
আমরাও চাঁদে যাব: প্রধানমন্ত্রী

আশেপাশের দেশ চাঁদে চলে যায়, তো আমরা কেন পিছিয়ে থাকব? আমরাও চাঁদে যাব। ভবিষ্যতে সেইভাবেই আমরা দক্ষ জনশক্তি, স্মার্ট জনশক্তি গড়ে তুলব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত থার্ড টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমাদের এই দিকটা (অ্যারোস্পেস) যেন আরও উন্নত হয়। সেজন্য অ্যারোস্পেস বিষয়ে আমাদের আরও গবেষণা দরকার। আমাদের লোকবল দরকার, এক্ষেত্রে আরও গবেষণাও দরকার। সেটিকে মাথায় রেখে আমাদেরবিস্তারিত পড়ুন
সুষ্ঠু নির্বাচন সরকারের সহায়তার ওপর নির্ভর করবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়, সে জন্য আমাদের প্রয়াসের কোনো ঘাটতি থাকবে না। আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তার ওপর নির্ভর করতে হবে।’ শনিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি। কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সরকারের জনপ্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়বিস্তারিত পড়ুন
নার্গিসকে নোবেল দেওয়ায় যে প্রতিক্রিয়া জানাল ইরান

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ইরানি নারী নার্গিস মোহাম্মদি। নরওয়ের নোবেল কমিটি গতকাল শুক্রবার ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ৫১ বছর বয়সি এই মানবাধিকারকর্মীর নাম ঘোষণা করে। তবে নোবেল কমিটির এমন সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এ ছাড়া দেশটির গণমাধ্যমগুলোতেও এর সমালোচনা করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে নার্গিসকে ফৌজদারি অপরাধে দণ্ডিত ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার তীব্র নিন্দা জানানো হয়েছে। নোবেল কমিটির এ সিদ্ধান্তকে ‘বিদ্বেষপূর্ণবিস্তারিত পড়ুন
অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশে প্রত্যন্ত অঞ্চলে একটি বিমান বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পাইলটসহ চার শিশু নিহত হয়েছেন। শুক্রবার সাইরাস এসআর-২২ নামের ছোট বিমানটি ক্যানবেরার বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। বিকাল ৫টার সময় বিমানটি বিধ্বস্ত হয়। সিডনি থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে কুইনবেয়ান শহরের কাছে এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের। সুপারিনটেনডেন্ট ক্যাথ ব্র্যাডবেরি প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে বলেন, এই বিমান দুর্ঘটনায় একজন পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া বিমানে থাকা তিন শিশুও নিহতবিস্তারিত পড়ুন
কসমেটিক সার্জারি করাতে গিয়ে হলিউড অভিনেত্রী জ্যাকুলিনের মৃত্যু

অনেক বলিউড ও হলিউড তারকা নিজেকে সুন্দর দেখাতে প্লাস্টিক সার্জারির আশ্রয় নেন। ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকার বিষয়েও প্লাস্টিক সার্জারি করার কথা শোনা যায়। এরই মধ্যেই কসমেটিক সার্জারি করাতে গিয়ে মারা গেলেন ৪৮ বছর বয়সি আর্জেন্টিনার সাবেক বিউটিকুইন ও হলিউড অভিনেত্রী জ্যাকুলিন ক্যারিরি। খবর গালফ নিউজের। প্রতিবেদনে বলা হয়েছে, শরীরে রক্তজমাট বেঁধে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তার। আর্জেন্টিনার মিডিয়া রিপোর্ট অনুসারে, তার চিকিৎসার সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। যেগুলো শেষবিস্তারিত পড়ুন
কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবসে ছলিমপুর কলেজের দুই শিক্ষকের উপর হামলা!

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবসে দুইজন কলেজ শিক্ষকের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে আহত ও লাঞ্ছিত হয়েছেন ছলিমপুর হাজী নাছির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান ও সহকারী অধ্যাপক হরুন-অর-রশিদ বকুল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ছলিমপুর একে খান মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর। আহত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান জানান, তিনি তার এক সহকর্মী শিক্ষককে সাথে নিয়ে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতেবিস্তারিত পড়ুন
কলারোয়ার কুশোডাঙ্গায় এক রাতে ৫ গরু চুরি

আলী হোসেন, কুশোডাঙ্গা (কলারোয়া) থেকে: কলারোয়ার কুশোডাঙ্গায় এক রাতে ৫ গরু চুরির অভিযোগে উঠেছে। উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ খান পাড়ায় রাতের আঁধারে দুই কৃষকের পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীরা জানান। বুধবার (৪ অক্টোবর) দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া ৫টি গরুর বাজারমূল্য আনুমানিক সাড়ে ৫ লাখ টাকা বলে জানিয়েছেন চুরি যাওয়া গরুর মালিক ইদরিছ আলী ও হাসেম আলি। তারা বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার রাতে ঘুমাতে যাওয়ারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালন

নিজস্ব প্রতিনিধি: ‘কাঙ্খিত শিক্ষা পেতে যেমন শিক্ষক চাই, শিক্ষক সংকট ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ চাই’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩। দিবসটি উপলক্ষে কেক কাটা, স্বরচিত কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে স্কুলের হলরুমে প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে প্রথমে স্কুলের শিক্ষক-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময় করে শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটা হয়। এরপরবিস্তারিত পড়ুন
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালিত

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস’ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় দিবসটি উদযাপনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক শিক্ষার্থী ও এসএমসি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত র্যালিটি স্কুল সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুলের হলরুমে সমাবেশে মিলিত হয়। ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের সভাপতি আলহাজ্ব ডাক্তার আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য দেনবিস্তারিত পড়ুন

