Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা মোড়ে অবস্থিত সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং ১২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা অংশ নেন। সভায় আগামি ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে ও আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধতার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। উপজেলা বিএনপির সিনিয়র সহ.সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে সভায়বিস্তারিত পড়ুন
কলারোয়ায় এসএসসিতে ৭৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলার শীর্ষে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে প্রথম স্থান অধিকার করেছে। ফলাফলে কলারোয়া উপজেলার বেশির ভাগ স্কুলে জিপিএ-৫ ও পাসের হার বৃদ্ধি পেয়েছে। তবে গত বছরের তুলনায় এ বছর এসএসসি পরীক্ষায় আশানুরুপ ভাল ফলাফল করেছে। এনিয়ে শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে নেই কোন হতাশা ও চরম অসন্তোষ। খুশি হয়েছেন শিক্ষক ও অভিভাবক বৃন্দ। উপজেলার একাধিক স্কুলের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর স্কুলেবিস্তারিত পড়ুন
মনিরামপুরের রোহিতায় এক দিনের ব্যবধানে আবারো ডাকাতি

একদিনের ব্যবধানে যশোরের মণিরামপুরের রোহিতা ইউনিয়নে আবার ডাকাতির ঘটনা ঘটেছে। এবার ছেলের বুকে পিস্তল ও গলায় চাকু ঠেকিয়ে এক বাড়ি থেকে ডাকাতেরা ৬০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। রোববার (২৭ নভেম্বর-২০২২) দিবাগত রাতে উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাঠি গ্রামের মোতালেব হোসেনের বাড়িতে ঘটনাটি ঘটেছে। সরসকাটি গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী নাজমা বেগম বলেন- আমার স্বামী ঢাকায় চাকরি করেন। ৮ম শ্রেণি পড়ুয়া ছেলে নয়নকে নিয়ে আমি বাড়িতে থাকি। রোববার রাত ১টার দিকে গ্রিলেরবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মহানাম সংকীর্ত্তনের উদ্বোধনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব

মঙ্গল প্রদীপ প্রজ্বলন মধ্যে দিয়ে কেঁড়াগাছী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্ত্তনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় সাতক্ষীরা কলারোয়া উপজেলার কেড়াগাছী নামাচার্য্য শ্রীশ্রী ব্রক্ষ হরিদাস ঠাকুরের জন্মভিটা আশ্রমের মন্দির প্রাঙ্গণে উদ্বোধন করেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সচিব ড. দিলীপ কুমার ঘোষ। তিনি বলেন “হিন্দু ধর্মাবলম্বীদের কল্যাণসহ, সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ সহাবস্থান এবং শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। ঐক্যবদ্ধভাবে ধর্মীয় সম্প্রীতি রক্ষার করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রাবিস্তারিত পড়ুন
পড়ুন আশাশুনির আরো খবর..
আশাশুনি গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি আশাশুনি উপজেলা শাখার কার্যকরী কমিটি-২০২২ অনুমোদন দিয়েছে কেন্দ্রী কমিটি। ২৭ নভেম্বর কেন্দ্রীয় সভাপতি আবদুস সাত্তার ও মহা সচিব স্বাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট কমিটিকে ৩ বছরের জন্য অনুমোদন প্রদান করা হয়েছে। আশাশুনি উপজেলা শাখার সভাপতি রফিক আহমেদ, সহ-সভাপতি বিনয় কৃষ্ণ মিত্র, মীর্জা হাসান ইকবাল, ও বিনয় কৃষ্ণ মন্ডল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এস কে খলিখাতুল্লাহ, বিদ্যুৎ চক্রবর্তী ও গোলাম ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ, কোষাধ্যক্ষবিস্তারিত পড়ুন
কলারোয়ার হঠাৎগঞ্জ হাইস্কুলের এসএসসি পরীক্ষায় সাফল্য

কলারোয়ার হঠাৎগঞ্জ হাইস্কুলের এস এস সি পরিক্ষায় সাফল্য। সোমবার (২৮ নভেম্বর) চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাশের হার ৮৭দশমিক. ৪৪ শতাংশ। সেখানে হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার পাশের ফলাফল ৯৯ শতাংশ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদ্য যোগদানকারী বিমল চন্দ্র ঘোষ জানান, এ বছর বিদ্যালয় হতে ৭৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে,এর মধ্যে ১৬বিস্তারিত পড়ুন
এসএসসি’তে ৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠ নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়

সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়টি অভূতপূর্ব সাফল্য ধরে রেখেছে। এবারেও সাতক্ষীরা জেলার মধ্যে এসএসসি পরীক্ষায় ৭ম বারের মতো নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জেলার বেসরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে এ বিদ্যালয়ের ফলাফল শ্রেষ্ঠ। এবার ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৬ জন। এর মধ্যে একজন শিক্ষার্থী ইন্তেকাল করেছেন ওপর জন পরিক্ষায় অংশ গ্রহণ করেননি। ফলে পাশের হার দাঁড়িয়েছে ৯৯ শতাংশে। জেলার বেসরকারিবিস্তারিত পড়ুন
‘বর্তমানে জাতীয় পার্টি সরকারের সাথে নেই’ : জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সাথে পার্টির নেতৃবৃন্দের বসার সুযোগ নেই জানিয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, ‘দলের প্রেসিডিয়াম সদস্য, ৭৭টি জেলা কমিটি ও নির্বাহী কমিটি জিএম কাদেরের পক্ষে রয়েছেন।’ সোমবার দুপুরে সাবেক এই মন্ত্রী সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ উভয়ই জাতীয় পার্টিকেবিস্তারিত পড়ুন
বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে ৩০ নভেম্বর কাতার যাচ্ছেন সাতক্ষীরার প্রাক্তন ফুটবলার

বিশ্বকাপ ফুটবল সরাসরি উপভোগ করতে কাতার যাচ্ছেন সাতক্ষীরার সন্তান প্রাক্তন ফুটবল খেলোয়াড় ও ফুটবল কোচ ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান সিরাজ। আগামি ৩০ নভেম্বর বুধবার ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কাতারের রাজধানী দোহারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। সাতক্ষীরার পলাশপোলের বাসিন্দা ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান সিরাজ সাতক্ষীরার আবাহনী ক্রীড়া চক্র ও পার্ক একাদশের সভাপতি। তিনি দীর্ঘ ১২ বছর সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এসময় তিনি বাংলাদেশের ৬৪ জেলারবিস্তারিত পড়ুন
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলে এবার পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর এসএসসিতে পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ ছিল। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফল প্রত্যাশীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও খুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পাচ্ছেন। জানা গেছে, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হারবিস্তারিত পড়ুন

