Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প, ভবনে ফাটল, মাটির ঘর ধস; আহত ৩

সাতক্ষীরায় মাঝারি মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলাজুড়ে। শুক্রবার দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে অনুভূত এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে জেলার বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কে ঘরবাড়ি, মসজিদ ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। শ্যামনগরে কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে, কোথাও মাটির ঘর আংশিক ধসে পড়েছে। সেখানে তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ভূমিকম্পেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নবনির্মিত একটি টিউবওয়েলের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ-এর সহকারী অধ্যাপক ও পরিষদের কর্ণধর শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক ও সমাজ কল্যাণ পরিষদের সদস্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় মাসজিদে কুবায় ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে সাতক্ষীরার মাসজিদে কুবা ও মাদ্রাসার উদ্যোগে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ও জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল। শুক্রবার ৯ রমজান (২৭ ফেব্রুয়ারি) মাসজিদে কুবা মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। শেখ মনির আহম্মদ-বিজলী আহম্মদ ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করবেন মাসজিদে কুবা মসজিদ কমিটির সভাপতি জি. এম. নূর ইসলাম। ইফতার মাহফিলে অংশ নেন বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, জেলা জামায়াতেরবিস্তারিত পড়ুন
আশাশুনি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশাশুনি উপজেলা শাখার আয়োজনে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ৯ রমজান শুক্রবার বিকাল ৪টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সদস্য, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)বিস্তারিত পড়ুন
তালায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের

সাতক্ষীরার তালা উপজেলার প্রশাদপুর গ্রামে দীর্ঘদিনের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ এরশাদ গাজী গংদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ তালা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রশাদপুর গ্রামের মৃত হাজের আলী গাজীর ছেলে সোলাইমান গাজী সাবেক ৪৮১ দাগের ৭৮ শতক জমির মধ্যে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৪২ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে চাষাবাদ করে আসছেন। জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৪ ফেব্রুয়ারি প্রতিপক্ষরা ওই জমি জোরপূর্বক দখলবিস্তারিত পড়ুন
ধ্বসে পড়েছে কিছু কাঁচা ঘরবাড়ি
সাতক্ষীরায় ৫.৪ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল আশাশুনি, অসংখ্য দেয়ালে ফাটল

সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জায়গায় শুক্রবার দুপুরে ভূকম্পন অনুভূত হয়েছে,যার উৎপত্তিস্থল জেলার আশাশুনি উপজেলায় ।রিকটার স্কেলে যার মাত্রা ৫.৪ বলে জানিয়েছে আবহাওয়া অফিস।তবে ভূমিকম্পনের মাঝারি মাত্রা থাকায় ঝাকুনিও ছিল বেশ। কয়েক সেকেন্ডের এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে জেলাবাসি। সাতক্ষীরার প্রথম শ্রেণির আবহাওয়া পরযবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, দুপুর ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিকটার স্কেলে যার মাত্রা ৫.৪। আর এর উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়,যেটি খুলনার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওবিস্তারিত পড়ুন
ছয়শো টাকা না পেয়ে বাকবিতণ্ডা, ঠিকাদারকে ঘন্টাব্যাপী তালাবদ্ধ রাখলেন প্রকৌশলী

ছয়শো টাকা না পেয়ে ঠিকাদারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান উপ সহকারি প্রকৌশলী। এরপর অফিস কক্ষে ঠিকাদারকে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলা এলজিইডি কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ঠিকাদার জাহাঙ্গীর হোসেন, তালা উপজেলা কৃষক দলের আহবায়ক। ঘটনাটি নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে লাইভ করেন ঠিকাদারের সঙ্গে থাকা জেলা কৃষক দলের আহবায়ক সালাউদ্দীন লিটন। ঠিকাদার উপজেলা কৃষকদল নেতা জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার (২৫ফেব্রুয়ারি)বিস্তারিত পড়ুন
কলারোয়ায় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কলারোয়া উপজেলা যুবদলের চন্দনপুর ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মিঠুকে কারণ দর্শানোর নোটিশ দিল উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। উপজেলা যুবদলের প্যাডে আহবায়ক এমএ হাকিম সবুজ ও সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আপনাকে (ওমর ফারুক মিঠু) কেনো দলীয় পদ থেকে বহিষ্কার করা হবে না, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দেয়ার নির্দেশবিস্তারিত পড়ুন
শার্শার ‘অগ্নিকন্যা’ নার্গিস পারভিন মুক্তি : রাজপথ থেকে কাঠগড়ায়, এবার লক্ষ্য জাতীয় সংসদ

যশোরের সীমান্তঘেঁষা জনপদ শার্শা রাজনৈতিক আন্দোলন ও তৃণমূল সংগঠনের ঐতিহ্যে সমৃদ্ধ একটি এলাকা। সেই শার্শা থেকেই উঠে আসা লড়াকু নারী নেতৃত্ব নার্গিস পারভিন মুক্তি এখন সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে আলোচনার কেন্দ্রে। তৃণমূল নেতাকর্মী থেকে সাধারণ মানুষের কাছে তিনি পরিচিত ‘অগ্নিকন্যা’ নামে। ১৯৭৮ সালের ১৮ অক্টোবর শার্শা উপজেলার শিয়ালঘোনা গাতীপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। পিতা মরহুম আব্দুস সাত্তার ও মাতা মিসেস জাহানারা বেগম। সামাজিক ও রাজনৈতিক সচেতনতার পরিবেশে বেড়ে ওঠাবিস্তারিত পড়ুন
বদি-আইভীর জামিন নিয়ে যা বললেন তাজনুভা জাবিন

আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে টেকনাফের আবদুর রহমান বদি ও নারায়ণগঞ্জের সেলিনা হায়াত আইভীর জামিন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাজনুভা জাবিন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি। ফেসবুক পোস্টে জাবিন রেখেন, নারায়নগঞ্জের আইভি, টেকনাফের বদি, রিজেন্টের শাহেদ। সবার জামিন হলো। সামনে জামিন হওয়ার তালিকা আরও বাড়বে। এক গোষ্ঠী এসে হাবিজাবি মামলায় জেলে দেয়। আরেক গোষ্ঠীবিস্তারিত পড়ুন

