শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বইয়ের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ানোর উপায় বের করতে হবে : প্রধানমন্ত্রী

অমর একুশে বইমেলাকে কেবল নিছক বই কেনাবেচার উৎসব হিসেবে নয়, বরং একে শিক্ষা ও সংস্কৃতি বিকাশের প্রধান সূতিকাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করে তিনি এই আহ্বান জানান। বই শুধু বিদ্যা শিক্ষা বা অবসরের সঙ্গী নয়, বরং বই পড়া মস্তিষ্কের জন্য এক ধরনের ব্যাংক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত বই পড়ার অভ্যাস মানুষের স্মৃতিশক্তি ও বিশ্লেষণবিস্তারিত পড়ুন

মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত

বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রিসভার প্রথম বৈঠকে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, সরকার তার নির্বাচনি ইশতেহার অনুযায়ী কৃষি, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হলো দরিদ্র কৃষকদের সামাজিকবিস্তারিত পড়ুন

যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন

নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের পর থেকেই আলোচনা চলছিল, কোথায় হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় বাসভবন। প্রধানমন্ত্রী বর্তমানে গুলশানে নিজস্ব বাসায় থাকছেন। তিনি সেখান থেকে আবদুল গণি রোডের সচিবালয় ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। এদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের ধ্বংসাবশেষকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নেয় তৎকালীন অন্তর্বর্তী সরকার। সেখানে জাদুঘরের নির্মাণকাজ চলছে। এর ফলে গণভবনে প্রধানমন্ত্রীর থাকার সুযোগ নেই। তাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতেই উঠছেনবিস্তারিত পড়ুন

১৮০ জন পুলিশ সার্জেন্ট নিয়োগের নির্দেশ, পরিকল্পনায় ১০ হাজার কনস্টেবল নিয়োগ

পুলিশে নতুন করে ১৮০ জন সার্জেন্ট নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন, এগুলো পুলিশের শূন্য পদ। পরীক্ষার মাধ্যমে দ্রুত নিয়োগ দেয়া হবে। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর বাইরে উপপরিদর্শক (এসআই) এবং বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগ দেয়া হবে। এবিস্তারিত পড়ুন

শিগগির এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে শিগগির দেশে এক লাখ কর্মী নিয়োগ দেওয়ার কথা বলেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “নির্বাচনি ইশতেহারে স্বাস্থ্যখাতকে সবচেয়ে গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ খাতে বাজেট বৃদ্ধিসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে শীঘ্রই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। “উন্নত চিকিৎসার জন্য এসব কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে। স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধপত্র সরবরাহের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরা নিয়মিত কর্মস্থলেবিস্তারিত পড়ুন

চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে: সড়ক পরিবহন মন্ত্রী

পরিবহন খাতে মালিক-শ্রমিকরা সমঝোতার ভিত্তিতে টাকা তুলছে, এটি চাঁদা নয়- আগে দেওয়া এমন বক্তব্যে অটল থেকে নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আমি বোঝাতে চেয়েছে চাঁদা ও চাঁদাবাজির মধ্যে পার্থক্য আছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। এ সময় নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুরবিস্তারিত পড়ুন

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট-আপার্টমেন্ট জব্দের আদেশ

দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে যুক্তরাজ্যে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। জব্দ হওয়া এসব সম্পদের ঘোষিত মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ পাউন্ড। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক মো. মশিউর রহমান যুক্তরাজ্যের এসববিস্তারিত পড়ুন

আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালায় আনা হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমালার আওতায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে নান্দাইল প্রেসক্লাব পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন। প্রতিমন্ত্রী আরও বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন তাদেরকে সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না।বিস্তারিত পড়ুন

‘ঢাকা আজাদী’ যাত্রার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

‘ঢাকা আজাদী’ শিরোনামে নতুন প্রচারণা কর্মসূচির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদী।’ আমরা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাবো জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক লেখেন,মানুষের কথা শুনছি, সমাজ গুছিয়ে নেব, দুর্নীতি, অন্যায়, অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করবো। জেগে উঠবে ঢাকা জানিয়ে তিনি বলেন, ‘Dhaka will beবিস্তারিত পড়ুন

সংশোধিত গেজেট প্রকাশ : বদলে গেল গণভোটের ফল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় পরিবর্তন এসেছে। সংবিধান সংস্কার বা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এই গণরায়ে ‘হ্যা’ ও ‘না’ ভোট উভয়ই কমেছে। সংশোধনী এনে নতুন করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এ পরিবর্তনের বিষয়ে জানা যায়। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেটের মাধ্যমে এ সংশোধনী প্রকাশ করা হয়। ইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করাবিস্তারিত পড়ুন