Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বিএনপির অঙ্গ সংগঠেনের তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা

কলারোয়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠেনের নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই ২০২৫) বিকেলে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনে ওই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলায় তারুণ্যের সমাবেশ করার প্রস্তুতি হিসেবে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, মৎস্যজীবীদলের নেতৃবৃন্দকে নিয়ে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান মনির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপিরবিস্তারিত পড়ুন
বেতন ১৫-২০ হাজার টাকা, তবু পুরো আয় দিয়ে গরীব ও অভাবীদের খাওয়ান!

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দুপুর বেলা অসহায়দের বিনামূল্যে খাবার খাওয়ান সাতক্ষীরায় পার্সেল বয় বাবু। বৃহস্পতিবার (৩ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, বাবু গাজী নাম হলেও সবাই তাকে ‘পার্সেল বয় বাবু’ নামে ডাকেন। সাতক্ষীরার পৌর শহরের কাটিয়া লস্কর পাড়ার আব্দুল মান্নানের ছেলে তিনি। তাঁর থেকে জানা যায় দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে তিনি ও তার পরিবারের সদস্যদের (মা ও স্ত্রী) সহযোগিতায় বিনামূল্যে মানুষের খেদমত করারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পিকআপের চাপায় ভ্যানচালক নিহ*ত, আহ*ত-১

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে দ্রুতগামী পিকআপের চাপায় সুলতান আলী (৫৬) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে উদয় ঢালী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী। সাতক্ষীরার আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর পুত্র আহত উদয় ঢালী (৩৮) জানান, শুক্রবার সকালে কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে ভ্যানযোগে তিনি মাদুর নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এর মাঝে সকাল সাড়ে ৭টার দিকে ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ের কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপের চাপায়বিস্তারিত পড়ুন
বেনাপোল বন্দরে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় ট্রাক চালক আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর) : ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে আসা ২০টি বাংলাদেশী পাসপোর্ট জব্দ করেছে স্থল বন্দর বেনাপোলের নিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবার রাত ১১টার সময় ভারত থেকে ডাব্লিউ বি-২৫ এফ ৪৩১০ নং ট্রাকটি বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামানিক এর ব্যাগ তল্লাশী করে ২০টি বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যায়। যার প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো রয়েছে। ভারতীয় ট্রাক চালক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাঁওবিস্তারিত পড়ুন
আল জাজিরার প্রতিবেদন
বাংলাদেশে ‘এক কিডনির গ্রাম’, দালাল চক্রের ফাঁদে নিঃস্ব দরিদ্র মানুষ

বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার বাইগুনি গ্রাম। নিজের অসম্পূর্ণ ইটের বাড়ির সামনে বসে আছেন ৪৫ বছর বয়সী সফিরুদ্দিন। পেটের নিক্সের অংশে ডান পাশটা চাপলে এখনও ব্যথা অনুভব করেন তিনি। পরিবারকে অনটন থেকে মুক্ত করতে এবং তিন সন্তানের জন্য একটি বাড়ি তৈরি করতে ২০২৪ সালে নিজের একটি কিডনি বিক্রি করে দেন ভারতের এক ব্যক্তির কাছে। বিনিময়ে তিনি পান সাড়ে ৩ লাখ টাকা। কিন্তু সেই টাকা অনেক আগেই শেষ হয়ে গেছে। বাড়ির নির্মাণকাজবিস্তারিত পড়ুন
সিরিয়া ও বাংলাদেশে ‘আইএস তহবিলে অর্থ পাঠাত’ গ্রেপ্তার বাংলাদেশিরা

জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিদের দলটি সিরিয়া ও বাংলাদেশে ‘ইসলামিক স্টেটের (আইএস) সেলগুলোকে’ অর্থ পাঠাত বলে তথ্য দিয়েছেন দেশটির পুলিশ প্রধান। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল বলেন, চলতি বছরের এপ্রিল থেকে পরিচালিত ধারাবাহিক অভিযানে ওই ৩৬ বাংলাদেশিকে আটক করা হয়; তারা মূলত কারখানা, নির্মাণ ও সেবা খাতে কর্মরত ছিলেন। রয়টার্স লিখেছে, মুসলিম-অধ্যুষিত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২০১৬ সালে আইএসের এক হামলার পর থেকে শত শত সন্দেহভাজনবিস্তারিত পড়ুন
দলের কার কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি, জানালেন রিজভী

দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসদাচরণ করলে কেউ রেহাই পাবে না- এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, দলের নামে যে কেউ যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে, সে রেহাই পাবে না।’ তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও-অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতেবিস্তারিত পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়া: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতার সম্মিলিত চেতনায় গড়ে উঠবে এক বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও মর্যাদাসম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থান সেই স্বপ্ন বাস্তবায়নের পথ।’ শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে ঠাকুরগাঁওয়ের আর্টগ্যালারি মডেল মসজিদে নামাজ শেষে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘বন্ধুগণ, আমরা জানি,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ফেনসিডিলসহ যুবক গ্রে*প্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ বোতল ফেনসিডিলসহ একজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা এলাকার মাধবকাটি বাজার সংলগ্ন সাতক্ষীরা-কলারোয়া সড়কে এ অভিযান চালানো হয়। সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের দিক-নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে এসআই (নিঃ) মিঠুন মজুমদার, সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায়বিস্তারিত পড়ুন
চারুকলা ও সঙ্গীত শিল্পী আছাদুজ্জামান আছাদের মায়ের ই*ন্তেকাল

নিজস্ব প্রতিনিধি: বিশিষ্ট চারুকলা ও সঙ্গীত শিল্পী আছাদুজ্জামান আছাদের মাতা মোছাঃ নুরুন্নাহার (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ৩ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার) রাত ৩টার দিকে বাধ্যর্ক্যজনিত কারণে সাতক্ষীরা শহরের মধ্যকাটিয়া এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৭ পুত্র, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী ছিলেন মৃত করিম সরদার। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমার জানাজা নামাজ বৃহস্পতিবার বাদ জোহর মাঠপাড়া ঈদগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

