Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
ট্রাফিক জরিমানার টাকা আত্মসাৎ: অমিত ঘোষ বাপ্পার বিরুদ্ধে নতুন অভিযোগে উত্তাল পাকাপোল এলাকা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শহরের পাকাপোল এলাকায় আবারও আলোচনায় উঠে এসেছেন অমিত ঘোষ বাপ্পা। সম্প্রতি এক ট্রাফিক মামলার জরিমানার টাকা আত্মসাতের ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি। এর আগেও তার বিরুদ্ধে মাদক সেবন, প্রতারণা ও নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পাকাপোল এলাকার এক ব্যবসায়ী ট্রাফিক পুলিশ কর্তৃক মোটরসাইকেলের কাগজপত্রজনিত মামলায় জরিমানার শিকার হন। ওই সময় অমিত ঘোষ নিজেকে প্রশাসনের ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে জরিমানারবিস্তারিত পড়ুন
কলারোয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপন কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) বিকেলে কলারোয়া সরকারি কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনটির কলেজ সভাপতি ফুয়াদ আল আবরারের পরিচালনায় এবং কলেজ সেক্রেটারি মইনুল ইসলাম ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তাফহীমুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রোগ্রামে অতিথি হিসেবে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন কলারোয়া পশ্চিম থানা শাখার সাবেক সভাপতি রমিজুল ইসলাম এবং বর্তমান পৌর সভাপতি মুস্তাকিন হোসেন।বিস্তারিত পড়ুন
তালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষিবিস্তারিত পড়ুন
নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কৃষি ও কৃষকের উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রদর্শনীসহ নানান সময়োপযোগী ও যুগোযোগী বিষয়াদি নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই ২০২৫) কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, পার্টনারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় চক্ষু সেবা শিবির বাস্তবায়নে মতবিনিময় সভা

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজনে জেলা সমন্নিত চক্ষু সেবা কর্মসূচীর আওতায় গণ্যমান্য ব্যক্তিদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় কাজীরহাট ব্র্যাক অফিসের হলরুমে ব্র্যাকের কাজীরহাট আঞ্চলিক ম্যানেজার অরুন কুমার সাহা সভাপতিত্বে সাইটসেভার্সের সহযোগিতায় এবং ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল, শিরোমনি, খুলনার বাস্তবায়নে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিনামুল্যে/স্বপ্লমৃল্যে চোখের ছানি অপারেশন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয় এবং আগামী ৯ ই জুলাইবিস্তারিত পড়ুন
আশুরার রোজা এক বছরের গুনাহ মাফের সুযোগ

আশুরা হলো মহররম মাসের ১০ তারিখ, যা ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাসের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে বহু ঐতিহাসিক ও ধর্মীয় ঘটনা সংঘটিত হয়েছে। এই দিনেই মহান আল্লাহ নবী মুসা (আ.) ও বনি ইসরাইল জাতিকে ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। একই দিনে, নবী নূহ (আ.)-এর নৌকা জুদি পাহাড়ে স্থির হয়েছিল। এসব ঘটনার কারণে ইসলামী শরীয়তে আশুরার দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্ববহ হিসেবে বিবেচিত। আশুরার রোযার ফজিলত মহানবী (সা.) বলেন, ‘আমি আল্লাহরবিস্তারিত পড়ুন
ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন হয়নি : নাহিদ ইসলাম

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার এখনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (২ জুলাই) দুপুর ৩টার দিকে কুড়িগ্রামে ঘোষপাড়া মুক্তিযুদ্ধ স্মৃতি ফলকের সামনে জুলাই পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, আমাদের নতুন বৈষম্যহীন বাংলাদেশ গঠনের প্রত্যাশা ছিল। কিন্তু আমরা বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারিনি। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না বলে সর্তক করেন তিনি।বিস্তারিত পড়ুন
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা

৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে ওই দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ১৯শে জুন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছিলেন, ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিনটি সাধারণ ছুটি থাকবে। এছাড়া ১৬ই জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে আজ আরেকটি পরিপত্র জারি করেছেবিস্তারিত পড়ুন
ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মিথ্যা তথ্য প্রতিরোধ ও নৈতিক মান বজায় রেখে গণমাধ্যমকে সহায়তা করার জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার (২ জুলাই) বাংলাদেশে ইউনেস্কোর হেড অব অফিস ও ইউনেস্কোর রিপ্রেজেন্টেটিভ সুসান ভিজ এবং ইউনেস্কোর ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অব জার্নালিস্টস সেকশনের সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদী বেনচেলাহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। ইউএনডিপি ও ইউনেস্কো যৌথভাবে প্রস্তুত ‘অ্যানবিস্তারিত পড়ুন
২০১৮’র প্রহসনের নির্বাচনের আগে গোপন বৈঠক হয় যেখানে

রাষ্ট্রদ্রোহ ও জনগণের ভোট ছাড়া নির্বাচন সম্পন্ন করার অভিযোগে বিএনপির করা মামলায় সম্প্রতি গ্রেফতার করা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এরপর দুই দফায় আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার তদন্ত কর্মকর্তা পিবিআই-এর পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান কেএম নূরুল হুদাকে আদালতে হাজির করেন। এ সময় ‘স্বেচ্ছায়’ জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের জন্য আবেদন করা হয়। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দিতেবিস্তারিত পড়ুন

