মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার ভারতের!

ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা শুরু হলে দুই দেশের ক্রিকেট সংস্থা ও ক্রিকেটারদের মধ্যেও উত্তাপ ছড়িয়ে পড়েছিল। পাকিস্তানের সঙ্গে আর কোনো টুর্নামেন্টে মুখোমুখি না হওয়ার সিদ্ধান্তও প্রাথমিকভাবে নিয়ে ফেলেছিল ভারত। যে কারণে শঙ্কা তৈরি হয়েছিল আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ নিয়ে। এবার এশিয়া কাপের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়লো। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সব ইভেন্ট থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। শুধুবিস্তারিত পড়ুন

স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার নেপথ্যে

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। যার প্রভাব পড়বে আনুমানিক ৭৭০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্যের ওপর। এটি মোট দ্বিপাক্ষিক আমদানির প্রায় ৪২ শতাংশ। এমন তথ্য জানিয়েছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)। ভারতের এই পদক্ষেপের ফলে বাংলাদেশের তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য এবং প্লাস্টিক সামগ্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ পণ্য শুধু নির্দিষ্ট সমুদ্রবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে অথবা কিছু পণ্যের ক্ষেত্রে স্থলপথে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। যেমন বাংলাদেশি তৈরি পোশাক এখনবিস্তারিত পড়ুন

ভারতের পশ্চিমবঙ্গে আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেফতার

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রহড়া থানা পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন- মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। ৫ দিন আগে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৮ মে) তাদের তিনজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। এদিকে, রোববার তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানোর সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, তারা তিনজনই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন ও সম্প্রতিবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্যে এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরণের কার্যক্রম বাস্তবায়ন করছে। ১৯ মে ২০২৫ ইং সকাল ৯ টা থেকে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে ২ দিনব্যাপী কৃষি প্রশিক্ষণের আয়োজন করা হয়। দুই বেজে প্রশিক্ষণটি ২২ মে ২০২৫ ইং তারিখ পর্যন্ত চলবে। উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন এনগেজ-প্রকল্পের প্রোগ্রামবিস্তারিত পড়ুন

ভোলার উন্নয়নে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি: প্রধান উপদেষ্টার প্রতি স্মারকলিপি

ভোলা জেলার দীর্ঘদিনের অবহেলা, অবকাঠামোগত পশ্চাৎপদতা এবং বেকারত্ব নিরসনে দ্রুত রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়ে চট্টগ্রামে এক গণজাগরণমূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (BDF) ও চট্টগ্রামস্থ ভোলাবাসীর দাবী আদায়ে সর্ব ঐক্য মানববন্ধন বাস্তবায়ন কমিটি। কর্মসূচিতে চট্রগ্রামস্থ প্রায় ৩০ টি সামাজিক সংগঠন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, নাগরিক সমাজ ও প্রবাসী ভোলাবাসীর বিপুল উপস্থিতি ছিল লক্ষণীয়। মানববন্ধনে বক্তারা বলেন, ভোলা একসময়ে দেশের অন্যতম সম্ভাবনাময়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা, কয়েকটি গুরুত্বপূর্ন সিদ্ধান্ত

অদ্য বেলা ১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির এক সভা ইসি রুমে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মো: আবু সাঈদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল বারী। সাধারণ সম্পাদক সভায় উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে এজেন্ডা অনুযায়ী আলোচনার আহবান জানান। নির্বাহী কমিটির সভায় বক্তৃতা করেন, সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম রফিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এসবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন অলি আহমদ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। রোববার (১৮ মে) রাত ৭টা ২২ মিনিটে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় প্রবেশ করেন তিনি। প্রায় এক ঘণ্টা অবস্থান শেষে রাত ৮টা ২৮ মিনিটে বাসভবন ত্যাগ করেন। সূত্র জানিয়েছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী দলের করণীয় ও ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে বিএনপি বা এলডিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনোবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অনুমোদনহীন মাছের খাদ্য তৈরির ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার হেলাতলায় অস্বাস্থ্যকর ও ভেজাল মৎস্য খাবার উৎপাদনকারী প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই ফিস ফিডে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। এসময় ৩৬ লাখ টাকার ভেজাল মৎস্য খাবার জব্দ এবং প্রতিষ্ঠানের মালিক মো. তরিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়। রবিবার (১৮ মে ২০২৫) বেলা ৩টার দিকে বিজিবি, বিএসটিআই ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে গঠিত টাস্কর্ফোস উক্ত অভিযান পরিচালনা করে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, অসাধু ব্যবসায়ী মানবদেহের ক্ষতিকর, অস্বাস্থ্যকর পরিবেশেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় লাইটহাউজ মডেল একাডেমির হিফয বিভাগের উদ্বোধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় লাইটহাউজ মডেল একাডেমির হিফয বিভাগের উদ্বোধন উপলক্ষে রোববার বিকেলে আলোচনা সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ডা. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন বাংলাদেশ মসজিদ মিশন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আইয়ুব আলী, কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, বেগম খালেদা জিয়া কলেজেরবিস্তারিত পড়ুন

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি আ. রশিদ কচির সুস্থতা কামনা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সভাপতি ও বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুর রশিদ কচি শনিবার রাতে আকস্মিক স্ট্রোকে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা প্রায় অপরিবর্তিত রয়েছে। আব্দুর রশিদ কচির সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হরেন্দ্রনাথ রায়, সহ-সভাপতি শেখ জামিল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আহম্মদ, সহ-সাধারণ সম্পাদক রজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, ক্রীড়াবিস্তারিত পড়ুন