Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় ৩৫জন সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ৫

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালার খুলনা সাতক্ষীরা মহাসড়কে ৩৫জন সাংবাদিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাসটির নাম্বার ঢাকা মেট্রো স ১১-০৪৬১। পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ-ওসি মাইনউদ্দিন জানান, রোববার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে তালা উপজেলার মির্জাপুর বাজারসংলগ্ন ইসলামকাঠি মোড়ের জগানন্দকাটিতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন কৃষ্ণ, সিনিয়র সাংবাদিক হিরন খান,বিস্তারিত পড়ুন
বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে: পরিকল্পনা উপদেষ্টা

আসছে বাজেটে শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। পাশাপাশি শিক্ষকদের দেনা-পাওনা মেটানো হবে বলেও জানান তিনি। রোববার (১৮ মে) শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। পরিকল্পনা উপদেষ্টা বলেন, শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানো হবে। পাশাপাশি অবসর- কল্যাণ ভাতা ৫ থেকে ৬ বছরের বকেয়া আছে, এগুলো মেটানো হবে। সেজন্য আসছে বাজেটে পরিচালন ব্যয় বৃদ্ধি পাবে। আসছে বাজেটে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করাবিস্তারিত পড়ুন
দেশে মোট বেকার ২৬ লাখ ১০ হাজার: পরিসংখ্যান ব্যুরো

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। ২০২৪ সাল শেষে দেশে মোট বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে ২৬ লাখ ১০ হাজার হয়েছে বলে জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। রোববার (১৮ মে) শ্রমশক্তি জরিপ প্রকাশ করে বিবিএস। তথ্য অনুযায়ী- ২০২৪ সালের অক্টোবর-ডিসেম্বর সময়ে ও তার আগের তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) তুলনায় বেকার বেড়েছে ৬০ হাজার। ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে বেকার জনগোষ্ঠী ছিল ২৫ লাখ ৫০ হাজার। ২০২৪ সালে দেশে বেকারত্বের হার ছিল ৪ দশমিক ৪৮ শতাংশ।বিস্তারিত পড়ুন
স্থলবন্দরে ভারতের নিষেধাজ্ঞা
আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ: বাণিজ্য উপদেষ্টা

বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, পোশাকসহ প্রায় সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনে সকল কিছু করা হবে। রোববার (১৮ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। ভারত গতকাল যে পদক্ষপটা নিলো সেই পরিপ্রেক্ষিতে আপনারা কী করছেন- এমন প্রশ্নের উত্তরে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপেরবিস্তারিত পড়ুন
এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন নয়: পরিকল্পনা উপদেষ্টা

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের যে বাজেট আসছে, এটা শৃঙ্খলা পুনরুদ্ধারের বাজেট। এবারের বাজেট দায়িত্বজ্ঞানহীন বাজেট নয়। বাজেট ছোট হলেও বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য হবে। রোববার (১৮ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন। সভায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার ব্যয় সংবলিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দেওয়াবিস্তারিত পড়ুন
বাংলাদেশি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা, ক্ষতির শঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরাও

বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে প্রবেশে ভারতের নিষেধাজ্ঞায় ক্ষতির আশঙ্কায় রয়েছেন ভারতের স্থলবন্দরের ব্যবসায়ীরাও। শনিবার (১৭ মে) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। সম্প্রতি বাংলাদেশ সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে ভারতীয় তুলা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের পর এই নিষেধাজ্ঞা আরোপ করলো ভারত। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের তৈরি রেডিমেড গার্মেন্টস, ফল-ফলের স্বাদযুক্ত ও কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী, তুলা ওবিস্তারিত পড়ুন
ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা
জামায়াত থেকে কিছু বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছেন, অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে, আবার কোনো কোনো বিষয়ে দ্বিমত রয়ে গেছে। ক্ষেত্রবিশেষে জামায়াতের পক্ষ থেকে নীতিনির্ধারক পর্যায়ে কিছু বিষয়ে পুনর্বিবেচনা করতে বলা হয়েছে এবং যেগুলো পুনরায় আলোচনার সুযোগ আছে। রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে জামায়াতের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় প্রারম্ভিক পর্বে এ কথা বলেন তিনি। আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজবিস্তারিত পড়ুন
সুষ্ঠু নির্বাচন হওয়ার পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না: তাহের

আগামী জাতীয় নির্বাচনও যে একেবারে সঠিক ও সুষ্ঠু হবে এরকম কোনো পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, কোনো কোনো ইস্যুতে নানা সমস্যা দেখা যাচ্ছে। কিছুদিন আগে পাবনা আটঘরিয়া এলাকায় জামায়াতের কার্যালয়ে অগ্নিসংযোগ ও মারধরের ঘটনা ঘটেছে। এখনও নির্বাচনের তারিখ হয়নি, কিন্তু জায়গা-এলাকা দখলের প্রতিযোগিতা হচ্ছে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি, আগামী নির্বাচনও একেবারে সঠিক ও সুস্থবিস্তারিত পড়ুন
যাচাই-বাছাই না করেই ‘ভুয়া খবর দিয়েছে ভারতীয় মিডিয়া’ : নিউইয়র্ক টাইমস

সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনটিতে বলা হয়, ভারতের শীর্ষস্থানীয় মিডিয়াগুলো যাচাই-বাছাই না করেই ভুয়া খবর সম্প্রচার করেছে। এমনকি গাজা অঞ্চলে বোমা হামলার পুরনো ভিডিও দেখিয়ে তা পাকিস্তানের হামলা বলে চালিয়ে দেওয়া হয়—যার কোনো স্বাধীন সূত্র থেকে প্রমাণ মেলেনি। নিউইয়র্ক টাইমস জানায়, ভারতীয় সাংবাদিক রাজদীপ সরাসরি স্বীকার করেছেন যে পাকিস্তানের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরটি ছিল ভিত্তিহীন। এছাড়া, ভারত সরকারেরবিস্তারিত পড়ুন
সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের সঙ্গে বৈঠকে সেনা সদর

সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শনের নিষেধাজ্ঞার মধ্যেও চার দাবিতে জাহাঙ্গীর গেট অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা দেয়া সশস্ত্র বাহিনীর চাকরিচ্যুত সদস্যদের সঙ্গে আলোচনায় বসেছে সেনা সদরের প্রতিনিধিদল। রোববার (১৮ মে) দুপুর ২টার পর জাতীয় প্রেস ক্লাবে চাকরিচ্যুত সদস্যদের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন সেনা সদর থেকে আসা প্রতিনিধিদলের সদস্যরা। সাবেক সেনা সদস্য বিষ্ণ কুমার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এদিন বেলা ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চার দফা দাবিতেবিস্তারিত পড়ুন

