Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ করলেন সাবেক মেয়র আক্তারুল

এমএ আজিজ, নিজস্ব প্রতিনিধিঃ কলারোয়া উপজেলার জালালাবাদ, বাটরা, ধানদিয়াসহ বিভিন্ন বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম। শুক্রবার (২৭ জুন) তিনি ওই কর্মসূচিতে অংশ নেন। তিনি পথচারীদের মাঝে ও বাজারের বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের দোকানে গিয়ে এই লিফলেট বিতরণ করেন। বিএনপির ৩১ দফায় উল্লেখিত প্রান্তিক পর্যায়ে জনগণের মৌলিকবিস্তারিত পড়ুন
তালায় সাবেক এমপি হাবিবের অংশগ্রহণে জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার বিকেলে তালা উপজেলার মাঝিয়াড়া জগন্নাথ মন্দির চত্বরে রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠিত হয় এক ধর্মীয় আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “অতীতে হিন্দু সম্প্রদায়ের সুখ-দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধরে রাখাইবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

সাজিদুল করিম তপু, কলারোয়া: কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনী (টাউন ডিভেন্স পার্টি- টিডিপি) এর মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় আয়োজিত ১০দিন ব্যাপী প্রশিক্ষণে ৩২জন পুরুষ ও ৩২জন নারীসহ মোট ৬৪ জন অংশ নেন। প্রশিক্ষণ শেষে বৃহষ্পতিবার কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে সমাপণী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আনসার ও ভিডিপির সার্কেল এডজুট্যান্ট (সিএ) মিয়াজান আলী, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জামায়াতের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও পুরষ্কার বিতরণ

মুহাম্মদ হাফিজ: আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে ৮ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকাল ৪টায় মাছখোলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৮নং ওয়ার্ড (জেয়ালা, বাধনডাঙ্গা, নুনগোলা) বনাম ৪নং ওয়ার্ড (দহাখোলা, রামচন্দ্রপুর) এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধানবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভা*রতীয় মালামাল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ এবং ০৩ কেজি ভারতীয় গাঁজাসহ প্রায় দশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২৭ জুন ২০২৫) তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা ও কলারোয়ার কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ ও ০৩ কেজিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বিকাল ৪ টায় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু ধর্মালম্বীদের মতে শ্রীশ্রী জগন্নাথদেব নিজ বাড়ি সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর মঠ মন্দির থেকে একটি রথযাত্রা বের হয়। রথযাত্রাটি সাধু ,পন্ডিত, পুরোহিত ও ভক্তবৃন্দরা মাসির বাড়ি, সাতক্ষীরা সদরের কাটিয়া (কর্মকার পাড়া) সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে মিলিত হয়। শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রাটি কাটিয়া সার্বজনীন পূজা মন্দিরে অর্থাৎ মাসির বাড়ি গিয়েবিস্তারিত পড়ুন
‘সাতক্ষীরা ব্লাড মিডিয়া’ এবং ‘আমরা২৭ সাতক্ষীরা’র সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা ব্লাড মিডিয়া এবং আমরা সাতাশ সাতক্ষীরা এর উদ্যোগে করোনা ভাইরাস হতে সুরক্ষার জন্য মাস্ক ও লিফলেট বিতরন করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদে জুম্মার নামাজে আগত মুসল্লিদের মাঝে এসব বিতরণ করা হয়। আমরা সাতাশ সাতক্ষীরা এর সভাপতি শেখ আমিনুর রহমান কাজলের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব মোঃ মোস্তানসির বিল্লাহ। মসজিদে আগত মুসল্লিদের উদ্দেশ্যে সচেতনতা মুলক বক্তব্যবিস্তারিত পড়ুন
সামাজিক ব্যবসা পুরো বিশ্বকে বদলে দিতে পারে: প্রধান উপদেষ্টা

সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব। শুক্রবার (২৭ জুন) সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসাবিস্তারিত পড়ুন
আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়। এর মাধ্যমে যেন জনপ্রত্যাশা পূরণ হয়। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ ভুলে যেন দেশ ও জাতির স্বার্থ দেখতে পারেন সেদিকে নজর দেওয়া উচিত।’ শুক্রবার (২৭ জুন) সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এরা আগে শহরের শাহ মোস্তফা রোডে দেওয়ান মঞ্জিলে মরহুম সিরাজুল ইসলাম মতলিবের পরিবারেরবিস্তারিত পড়ুন
হা*মলা করতে গিয়ে তেহরানের প্রেমে পড়েছেন ই*সরায়েলের পাইলট!

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক ‘অপারেশন রাইজিং লায়ন’ অভিযানের অংশ হিসেবে অংশ নেওয়া এক ইসরায়েলি বিমানবাহিনীর রিজার্ভ পাইলট বলেছেন, ‘তেহরান অনেক সুন্দর শহর, একদিন ঘুরে দেখতে চাই।’ হামলা শেষে ঘাঁটিতে ফিরে এসে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন ওই পাইলট। নিরাপত্তার কারণে তার পুরো নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ১৩-২৪ জুন পর্যন্ত চলা এই অভিযানে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই পাইলট বলেন, বহু বছর ধরে এই অভিযানের প্রস্তুতি চলছিল।বিস্তারিত পড়ুন

