রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার কালিগঞ্জে রাস্তা নির্মাণে অনিয়ম: তোপের মুখে কাজ বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মৌতলা জেলেপাড়া থেকে নেবুখালী ভায়া চাতরা কালভার্ট পর্যন্ত সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশলীর প্রতিনিধি সজল রায়ের উপস্থিতিতে রাস্তা নির্মান কাজে ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। নিম্নমানের কাদা-বালু মিশ্রিত ইট ও ইটের খোয়া দিয়ে সাবগ্রেড করতে চাইলে স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ করে দেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন। এ সময় নিম্নমানের বালু, ইট ও ইটের খোয়া সরিয়ে নেওয়ার জন্য কালিগঞ্জেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলবায়ু সচেতনতায় “গোল ফর ক্লাইমেট” ফুটবল টুর্নামেন্ট

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ব্যতিক্রমী এক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাডাপটেশন ফোরামের উদ্যোগে এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও স্থানীয় সংগঠন উত্তরণের যৌথ আয়োজনে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা পিটিআই সংলগ্ন পিএন স্কুল মাঠে “গোল ফর ক্লাইমেট” নামক এই বিশেষ খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু। সম্মানিত অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

মামলা প্রত‍্যাহারে সাতক্ষীরা ডিসি অফিসের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : মাওলানা মিজানুর রহমান ও আবু নাঈম এর নামে মিথ্যা মামলা প্রত‍্যাহারের দাবিতে সাতক্ষীরা ডিসি অফিসের সামনে সোমবার সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষক ও অত্র মাদ্রাসার শিক্ষার্থীরা বলেন সাতক্ষীরার শ‍‍্যামনগর জামিয়া ইসলামিয়া রশিদিয়া হোসাইনাবাদ, ধুমঘাট, অন্তাখালী মাওলানা মিজানুর রহমান এর একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠা করা হয় । এই মাদ্রাসা এতিম ও অসহায় বাচ্চাদের দিনি শিক্ষা দেয়া হচ্ছে দীর্ঘদিন ধরে, এই মাদ্রাসার সার্থচরিত্রবিস্তারিত পড়ুন

জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল

ত্রিপক্ষীয় এক চুক্তির আওতায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করবে নেপাল। জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে এই বিদ্যুৎ রপ্তানি করা হবে। ত্রিপক্ষীয় চুক্তিটি হয় গত বছর ৩ অক্টোবর। এতে অংশ নেয় বাংলাদেশ, নেপাল ও ভারত। চুক্তিতে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানির বিষয়টি চূড়ান্ত হয়। নেপাল তাদের দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাবে। এর মধ্যে দেশটির ত্রিশুলি থেকে ২৫ মেগাওয়াট এবং চিলমি হাইড্রোপাওয়ার প্রজেক্ট থেকেবিস্তারিত পড়ুন

ভারতে পাঁচ বছর ধরে এক কিশোরীকে ধ*র্ষ*ণ করে ৬০ জন!

ভারতে দলিত সম্প্রদায়ের দরিদ্র এক মজুরির কিশোরী মেয়ে পাঁচ বছর ধরে প্রায় ৬০ জন সহপাঠী, প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং অপরিচিত ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে যৌন নির্যাতন, ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মোট ৫৮ জন ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। কেরালা পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অজিতা বেগম সিএনএনকে বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজন দেশ ছেড়ে পালিয়েছে। পাঁচ বছর আগে ১৩ বছর বয়সী মেয়েটি গ্রামে থাকত। প্রথমে এক প্রতিবেশীরবিস্তারিত পড়ুন

পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। সেসময় গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকা লাগানো ছিল। তবে যখন যমুনা থেকে বের হন, তার গাড়িতে জাতীয় পতাকা ছিল না। এতেই গুঞ্জন ছড়িয়েছে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে নতুন দলে যোগ দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। পরে এ বিষয়ে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘এখনো পদত্যাগ করিনি। যেবিস্তারিত পড়ুন

সবার সহযোগিতায় ৯১, ৯৬ ও ২০০১ এর মত নির্বাচন করতে চাই: সিইসি

নির্বাচন কমিশন সকলকে নিয়ে ৯১, ৯৬ ও ২০০১ এর মত নির্বাচন করতে চায় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ.এম.এম নাসির উদ্দিন বলেছেন, আগে জাতীয় সংসদ নির্বাচন না কি স্থানীয় সরকার নির্বাচন; রাজনৈতিক দলগুলোর এ বিতর্কে আমরা (ইসি) যেতে চাই না। আপাতত নির্বাচন কমিশনের প্রথম লক্ষ্য একটি নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ। বর্তমান তালিকায় ১৬ লাখ মৃত ভোটার রয়েছে। তাদের বাদ দিয়ে আপডেট তালিকা আগামী জুনে তৈরি হতে পারে। রবিবার (২৩ ফেব্রুয়ারি)বিস্তারিত পড়ুন

‘যখন কেউ সাহস করেনি, তখন বিএনপি ৩১ দফা দিয়েছিল’ : তারেক রহমান

আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখন বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত ৩১-দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা নিয়ে প্রথম ২৭ দফা প্রস্তুত করে বিএনপি। পরবর্তীতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে ৩১ দফা প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, যেসময়বিস্তারিত পড়ুন

ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম চলবে ১৫ মার্চ পর্যন্ত

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। এই সময়ের কার্যক্রম সম্পন্ন করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী নির্দেশনাটি সব উপজেলা, থানা ও নিবন্ধন কর্মকর্তাদের পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২৫ উপলক্ষ্যে ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারযোগ্য নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও সুপারভাইজারবিস্তারিত পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে জুলি বিশপ

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ জানিয়েছেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মার্চের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফর করবেন এবং কক্সবাজারের শিবিরে থাকা রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের দূত এই তথ্য জানান। বৈঠককালে তারা রোহিঙ্গা সংকট, এর সমাধানের নতুন উপায় অনুসন্ধান এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তার জন্য নতুন দাতাদেরবিস্তারিত পড়ুন