রবিবার, আগস্ট ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

আগামী ডিসেম্বর বা পরের বছরের মার্চে হবে নির্বাচন : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বরে কিংবা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। এ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। নির্বাচনের অনুকূল পরিবেশের কথা চিন্তা করে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবেন। শফিকুল আলম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকবার কথা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাবিস্তারিত পড়ুন

টানা ৩৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৩৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ২ মার্চ থেকে এ ছুটি শুরু হবে। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। ছুটি শেষে আগামী ৯ এপ্রিল পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে। গত বছরের ২৩ ডিসেম্বর ২০২৫ সালের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে এ ছুটি নির্ধারিত ছিল। শিক্ষাপঞ্জি অনুযায়ী- পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়েছে। ২বিস্তারিত পড়ুন

অগ্নিকাণ্ডের পর সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্থানটিতে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। রাঙ্গামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাজেকে পর্যটক গমন সাময়িক সময়ের জন্য বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।’ এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে সাজেক ভ্যালিতে আগুন লাগে। এতে পুড়ে ছাই হয়েছে ৯৪টি স্থাপনা। এরমধ্যে রয়েছে ৩২টি রিসোর্ট, ৩৫টি বসতবাড়ি, ২০টি দোকান এবং সাতটি রেস্তোরাঁ। সাজেক রিসোর্টবিস্তারিত পড়ুন

ক্ষমতায় থেকে দল করলে লোকে কিংস পার্টি বলবে: মির্জা ফখরুল

ক্ষমতায় থেকে নতুন দল করলে লোকে কিংস পার্টি বলবে, জনগণও এটা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমরা অন্যান্য দলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। লক্ষ্য আমাদের একটাই-দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা। সবাই ধৈর্য ধরেন। একটা ফ্যাসিস্টকে সরানো হয়েছে। আমরা চাই এই সরকার যেন অবশ্যই নির্বাচন সম্পন্ন করে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ধামরাই উপজেলার যাত্রাবাড়ী মাঠেবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানকেও বিদায় করে সেমিফাইনালে নিউজিল্যান্ড

প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে অনেকটাই এগিয়েছিল নিউজিল্যান্ড। এরপর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যদি ভারতকে পাকিস্তান হারিয়ে দিতো, তাহলে হিসাব-নিকাশ জটিল হয়ে যেতো; কিন্তু ভারতের কাছে পাকিস্তানের হারে সেমিতে ওঠার হিসাব সহজ হয়ে যায়। বাকি ছিল সোমবার রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ফল। এই ম্যাচে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্ভাবনাও কাগজে-কলমে টিকে থাকতো। কিন্তু সে আশার গুড়ে বালি। রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। মাত্র ২৩৭ রানেরবিস্তারিত পড়ুন

সুষ্ঠু, সুন্দর জীবন গড়তে ক্রীড়ামুখী হতে হবে : কলারোয়ায় সাবেক এমপি হাবিব

কলারোয়া প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সুষ্ঠু, সুন্দর জীবন গড়তে যুবকদের ক্রীড়ামুখী হতে হবে। একমাত্র ক্রীড়াই সামাজিক সকল অবক্ষয় থেকে যুবকদের মুক্তি দিতে পারে। ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব এ জনপদের ক্রীড়াঙ্গনকে গত পঞ্চাশ বছর ধরে আলোকিত করে আসছে। সেই আলোকবর্তিকায় নব উদ্যমে ক্লাবটি এগিয়ে চলুক তাদের সাফল্যের ধারাবাহিকতায়। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নিজস্ব ভবনের ত্রিতল কক্ষে ক্লাবের সদ্য সমাপ্ত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবৈধভাবে পাখি শিকারের অপরাধে যুবককে জরিমানা, এয়ারগান ও গুলি জব্দ

সাতক্ষীরার কলারোয়ায় অবৈধভাবে পাখি শিকারের অপরাধে এক যুবককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় একটি এয়ারগান ও ১২১টি এয়ারগানের গুলি জব্দ করা হয়। সোমবার বিকেলে উপজেলার ব্রজবাকসা এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম মোবাইল কোড পরিচালনা করেন। নির্বাহী অফিসের আব্দুল মান্নান জানান, অবৈধভাবে পাখি শিকারের অপরাধে ব্রজবাকসা গ্রামের রফিকুল ইসলাম দফাদারের ছেলে ইমরান হোসাইন (২৭) কে বন্য প্রাণি (সংরক্ষণ) আইন ২০১২ এর ৬(১)(খ)(৪) ধারা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা’র উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদে তাফসীরুল কুরআন মাহফিল

সাতক্ষীরা জেলা কালেক্টরেট জামে মসজিদে সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব থেকে ইশা পর্যন্ত সাতক্ষীরা জেলা কালেক্টরেট জামে মসজিদে সাপ্তাহিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মুফতি আকতারুজ্জামান। মাহফিলে বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও ইসলামিক স্কলার মাওলানা মোঃ যোবায়েরুলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবক-যুবতীদের কারিগরী প্রশিক্ষণ শেষে সিসিডিবি’র সনদ প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় যুবক-যুবতীদের কারিগরী প্রশিক্ষণশেষে সিসিডিবি’র সনদ প্রদান করা হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫) যুবক-যুবতীদের অংশগ্রহণে কলারোয়া উপজেলার সম্মেলন কক্ষে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি এর অর্থায়নে বেসরকারী সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এন্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিগত অর্থবছরে সিসিডিবি’র ওই প্রকল্পের আওতায় ৭৫ জন বেকার যুবক-যুবতী বিভিন্ন ট্রেডের ওপর ৬মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ গ্রহণ করেন, সেই যুবক-যুবতীগণকেবিস্তারিত পড়ুন