সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

দুদকের দুই মামলায় তারেক রহমানের খালাতো ভাই তুহিন কারাগারে

দুদকের দুই মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ এপ্রিল) আত্মসমর্পণের পর ঢাকার পৃথক দুটি বিশেষ জজ আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামাণিক ও প্রদীপ কুমার রায় জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন আসামি তুহিন আদালতে উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন। তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ তারবিস্তারিত পড়ুন

বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ধর্ম যার যার বাংলাদেশটা হোক সবার। এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের বসবাস নিশ্চিত করতে চাই। সব ধর্মের মানুষ তাদের নিজস্ব আত্মমর্যাদা নিয়ে বাঁচতে চাই। এখানে সংখ্যালঘু বলে কোনো জিনিস নেই।’ মঙ্গলবার কুলাউড়া পৌরসভা মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, ‘গত ৫ আগস্টের পর হিন্দুদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজায় নাশকতার আশঙ্কায় আমাদেরবিস্তারিত পড়ুন

এবার অপু-নিপুণ-নুসরাতসহ ১৭ শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা!

ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, নুসরাত ফারিয়া, নায়ক জায়েদ খান, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, আসনা হাবিব ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ভাটার থানাধীন এলাকায় হওয়া একটি হত্যাচেষ্টা ঘটনায় ঢাকার সিএমএম আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। মঙ্গলবার ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার নথিপত্র থেকে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্টবিস্তারিত পড়ুন

মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড়

বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের এমপিওর চেক ছাড় করা হয়েছে। মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীরা ২০২৫ সালের ১ মের পর থেকে সংশ্লিষ্ট ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারিবিস্তারিত পড়ুন

নড়াইলে যুবকের ম*রদে*হ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধ*র্ষ*ণ, যুবক গ্রে*ফতা*র

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের লোহাগাড়া ও কালিয়ায় যুবকের মরদেহ উদ্ধার ও স্কুল ছাত্রীকে ধর্ষণ যুবক গ্রেফতার। নড়াইলের কালিয়া উপজেলায় প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুলের মরদেহটি উদ্ধার করা হয়। কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। রফিকুল মোল্যা ওই গ্রামেরবিস্তারিত পড়ুন

এভারেস্টে আরোহণের নিয়মে বড় পরিবর্তন আনছে নেপাল

মাউন্ট এভারেস্টে আরোহণের অনুমতি দেয়ার নিয়মে বড় পরিবর্তন আনতে যাচ্ছে নেপাল সরকার। নতুন আইনের খসড়া অনুযায়ী, এভারেস্টে আরোহণের জন্য পর্বতারোহীদের নেপালের ভেতরে অন্তত ৭ হাজার মিটার উচ্চতার একটি শৃঙ্গ জয় করতে হবে। সোমবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত ১৮ এপ্রিল নেপালের সংসদের উচ্চকক্ষে উত্থাপিত ইন্টিগ্রেটেড ট্যুরিজম বিল এভারেস্টে অতিরিক্ত ভিড়, পর্বতারোহীদের নিরাপত্তাঝুঁকি এবং পরিবেশগত সংকট মোকাবিলার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের বাণিজ্যিকীকরণের জন্য নেপাল আগে থেকেই সমালোচিত হয়ে আসছে।বিস্তারিত পড়ুন

মিথিলার দ্বিতীয় সংসারেও বাজছে বিচ্ছেদের ঘণ্টা!

দেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। ঢাকা ও কলকাতা ইন্ডাস্ট্রি-দুই জায়গাতেই তিনি সমান জনপ্রিয়। কাজ করেছেন টিভি নাটক, সিনেমা ও ওটিটি কনটেন্টে। সর্বশেষ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘কাজলরেখা’ নামে একটি সিনেমা। এদিকে গত ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্মেও হাজির হয়েছিলেন তিনি। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটির দ্বিতীয় মৌসুম দিয়ে তাক লাগিয়েছেন এই অভিনেত্রী। তবে অভিনয়ের বাইরে ব্যক্তি জীবনে খুব একটা ভালো নেই মিথিলা। কারণ তার দ্বিতীয় সংসার নিয়েও শুরু হয়েছে নানাবিস্তারিত পড়ুন

ভারতের সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়াচ্ছেন বিরাট-আনুশকা!

বিরাট কোহলির ঘরনি হবেন বলে অভিনয় ছেড়েছেন। দুই সন্তানের মা হয়েছেন। এবার নাকি নিজের দেশের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন আনুশকা শর্মা! এই খবরে বলিউডের যেমন মনখারাপ, খুশি নন অনুরাগীরাও। কিন্তু কেন এমন একটি কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন এ তারকা দম্পতি? বলিউডের একাধিক সূত্র বলছে, তাদের এই সিদ্ধান্তের নেপথ্যে দুটি কারণ উঠে এসেছে। সাইফ আলি খান-কাণ্ডের পর অনেক তারকা তাদের সন্তানকে সংবাদমাধ্যম, পাপারাজ্জিদের থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন, আলিয়া ভাট। তিনি রাহা কাপুরকেবিস্তারিত পড়ুন

লিডার্স-এর বার্ষিক শিক্ষণ বিনিময় সভা অনুষ্ঠিত

বেসরকারী উন্নন সংস্থা লিডার্স কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী বার্ষিক শিক্ষণ বিনিময় সভা’২০২৫ লিডার্স আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬-২৮এপ্রিল ২০২৫ ইং রোজ শনিবার-সোমবার আয়োজিত সমাবেশে সংস্থার বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংস্থার নির্বাহী পরিচালক জনাব-মোহন কুমার মন্ডল-এর শুভেচছা বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। নির্বাহী পরিচালক তার উদ্বোধনী বক্তব্যে বলেন, “লিডার্স উপক‚লীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং ঝুঁকিপূর্ন জনগনের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

সবুজ আবাসনের উন্নয়নে আইএফসির সাথে ডিবিএইচের চুক্তি

সবুজ আবাসন নিয়ে একসাথে কাজ করার জন্য দেশের সর্ববৃহৎ গৃহঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)—এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ডিবিএইচ ও আইএফসি বিগত কয়েক বছর ধরে সাশ্রয়ী আবাসনের প্রসারে কাজ করে যাচ্ছে, সেই সফল অংশীদারিত্বের ধারাবাহিকতায় নতুন এই চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে আইএফসি সবুজ আবাসন বা গ্রীন হাউজিং ফাইন্যান্সের ক্ষেত্রে ডিবিএইচের সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে যা আগ্রহী গ্রাহকদের জন্য উন্নতবিস্তারিত পড়ুন