মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার ভোমরায় ট্রাস্টফোর্স অভিযান: ৩ টন রসুন উদ্ধার ও ১ লাখ টাকা জরিমানা

সাতক্ষীরার ভোমরায় ট্রাস্টফোর্স অভিযানে স্থলবন্দরের মেসার্স আরডি এন্টারপ্রাইজ হতে ৩ টন রসুন উদ্ধার ও ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর ২ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধীনস্থ ভোমরা বিওপির ভোমরা স্থলবন্দর সংলগ্ন মেসার্স আরডি এন্টারপ্রাইজে এ টাস্কর্ফোস অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। বিজিবিবিস্তারিত পড়ুন

দেবহাটার নারী নির্যাতনকারী সাহেব আলীর শাস্তির দাবিতে মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার চারকুনিয়ায় একাধিক বিবাহ, নারী নির্যাতন ও গ্রামবাসীর সাথে অশোভনীয় আচারণে ক্ষিপ্ত নাছিরউদ্দীন ওরফে সাহেব আলীর শাস্তির মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় এলাকাবাসীর উদ্যোগে চারকুনিয়া বাজারে এ মানববন্ধন করে এলাকাবাসী। অভিযুক্ত নাছিরউদ্দীন ওরফে সাহেব আলী পারুলিয়া ইউনিয়নের চারকুনিয়া এলাকার রশিদ গাইনের ছেলে। মানববন্ধনে এলাকাবাসী জানান, নাছিরউদ্দীন ওরফে সাহেব আলী একজন নারী লোভী। সে বিভিন্ন মহিলাদেরকে প্রলোভন দেখিয়ে এ পর্যন্ত ৯ টি বিবাহ করেছে।বিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবসের আলোচনা ও দোয়ানুষ্ঠান

কলারোয়া প্রেস ক্লাবের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কলারোয়া প্রেস ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক দেশ, এক জাতি হয়ে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। কলারোয়া প্রেস ক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি কলারোয়া সরকারিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মোটরসাইকেল ও ট্রাকের মুখমুখি সংঘর্ষ, নিহত ২

সাতক্ষীরায় বালুবাহী ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়ায় ঠিকানা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সাতক্ষীরা সদরের মুনজিতপুর গ্রামের বাসিন্দা জয় ও অপরজন তার বন্ধু তানজিমুল হাসান সিহাব।সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, বালুবাহী ট্রাকটি সাতক্ষীরা থেকে কলারোয়ার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে দুইজন মোটর সাইকেলে সাতক্ষীরা ফিরছিলেন। দ্রুত গতির মোটর সাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আর্সেনিক ঝুঁকিমুক্ত ইউনিয়ন কুশোডাঙ্গা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় জিওবি ইউনিসেফ প্রকল্পের আর্সেনিক ঝুঁকি নিরসণে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের ইউনিয়ন ফেইজ আউট মিটিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং এনভায়রনমেন্ট এন্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসির) আয়োজনে ২ বছর মেয়াদী প্রকল্পের সার্বিক আলোচনা সভা শেষ হয়। ফেইজ আউট-মিটিং সভায় (ইপিআরসি) এরিয়া ম্যানেজার আহসান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহীবিস্তারিত পড়ুন

তুজলপুর হাইস্কুলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

জি.এম আবুল হোসাইন : সদর উপজেলার তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ডিসেম্বর) সকালে বিদ্যালয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম। এসময় বক্তব্য রাখেন, সহ-প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান, মহিতোষ কুমার ঘোষ, সুভাষ চন্দ্র বিশ্বাস প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, স্কুল শিক্ষিকা রীপা রাণী মন্ডল, তনুজা আফরোজ, শিউলি পারভীন, শিক্ষক মোহন লাল ঘোষ, মো.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশের বিনম্র শ্রদ্ধা নিবেদন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: আজ ১৬ ডিসেম্বর। ৫৪তম মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এই দিনে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে। বিজয় দিবস আমাদের জন্য শুধুমাত্র একটি উদযাপন নয়, এটি আমাদের গৌরবময় ইতিহাস, স্বাধীনতার ত্যাগ, জাতীয় চেতনার স্মারক এবং বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জন করেছিল।আজকেরবিস্তারিত পড়ুন

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে অসুস্থ ফখরুল, নেয়া হলো সিএমএইচে

মহান বিজয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই সময় অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাত্ক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নেয়া হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার সিএমএইচে চিকিৎসাধীনবিস্তারিত পড়ুন

২০২৫ সালের শেষ বা ২০২৬ এর প্রথমার্ধে হতে পারে নির্বাচন

আগামী বছরের (২০২৫ সাল) শেষে দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে এসব কথা বলে প্রধান উপদেষ্টা। জাতীয় উদ্দেশ্য ড. মুহাম্মদ ইউনূস বলেন, এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচনসহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা ১০০ শতাংশের এর কাছাকাছি সংখ্যায়বিস্তারিত পড়ুন

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে ছিলেন এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা, অন্য কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টা ১২ মিনিটের দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তারা। ওই সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।বিস্তারিত পড়ুন