বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জামালপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে অজ্ঞাত এক নারীর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ধানুয়া কামালপুর ইউনিয়নের ধানুয়া পশ্চিম পাড়া গ্রামে একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানা পুলিশ। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারী ধানুয়া কামালপুর ও স্থানীয় রামরামপুর বাজার এলাকায় বিচরণ করত। সে মানসিক প্রতিবন্ধী ছিল। স্থানীয় লোকজন জীবিত থাকা অবস্থায় তার নাম পরিচয় জানার চেষ্টা করেও ব্যর্থ হন। বৃদ্ধ ওইবিস্তারিত পড়ুন

নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রানীর হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

“নেত্রকোনায় স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের হত্যাকারীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানবাধিকার সংগঠন স্বদেশ-এইচআরডিএফ-আইন ও সালিস কেন্দ্র-আসক, সিএসও এইচআরডি কোয়ালিশন সাতক্ষীরা, জেলা নাগরিক কমিটি এবং সাতক্ষীরায় কর্মরত বেসরকারি উন্নয়ন ও অধিকার সংগঠনগুলোর সম্মিলিত আয়োজনে ৪ মে ২০২৩ বৃহস্পতিবার সকাল বৃহস্পতিবার ১০টায় শহরের শহিদ আবদুর রাজ্জাক পার্কের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ‌ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কিশোরী স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণের হত্যাকারীকে দ্রুততমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াকুব আলী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) সকাল ৯ টার দিকে শহরতলির আগরদাড়ি ইউনিয়নের বকচরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত কৃষক ইয়াকুব আলী ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির আঙ্গিনায় কৃষক ইয়াকুব আলী বৈদ্যুতিক মোটরের সাহায্যে ধান মাড়াই করছিলেন। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তিনি আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা সাতক্ষীরা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকেবিস্তারিত পড়ুন

তালায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলায় আব্দুল করিম (৮০) বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গৌরিপুর গ্রামে উদ্ধার করা হয়। আব্দুল করিম কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও গৌরিপুর গ্রামের বাসিন্দা। কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, আব্দুল করিম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপরেশন করেছেন। বুধবার ভোর রাতে সবার অজান্তে ঘরের বারন্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। তবে কি কারনে আত্মহত্যাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সনাতন ধর্মীয় নেতা বিশিষ্ঠ ব্যবসায়ী সুনিল সাহা’র পরলোকগমন

কলারোয়ায় পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি ও তুলশিডাঙ্গা মন্দির কমিটির সভাপতি সুনীল কুমার সাহা(৮৭) পরলোক গমন করেছেন। পারিবারিক ভাবে জানা যায়, সনাতন ধর্মীয় প্রবীন নেতা সুনিল সাহা দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বুধবার(৩ মে) সকালে পৌর সদরের তুলশিডাঙ্গাস্থ নিজ বাড়িতে ইহলোক ত্যাগ করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ২ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ১২ টার দিকে দমদম মহা শ্মশানে মৃতদেহ দাহ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জব্দকৃত ৫০ ক্যারেট বোম্বাই আম এতিম খানায় বিতরণের নির্দেশ দিলেন ইউএনও

কলারোয়ায় এক আম ব্যবসায়ীর প্রতারনার অভিযোগে ৫০ ক্যারেট আম জব্দ করে এতিম খানায় বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস ওই অভিনব (রায়) নির্দেশ প্রদান করেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বুধবার(৩ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার সোনাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ ক্যারেট(১২৫০ কেজি) বোম্বাই আম আটকের পর জব্দ করা হয়। আম জব্দ করে আম ব্যবসায়ী রবিউল ইসলামের কাছে আম সংগ্রহ করার প্রত্যায়ন পত্র দেখতে চাইলেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে অসাধু আম ব্যবসায়ীকে আর্থিকদন্ড ও ৩শ’ কেজি আম বিনষ্ট

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩০০ কেজি অপরিপক্ক আম সহ এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার(২ এপ্রিল) দুপুরে পৌর সদর সহ মহা সড়কে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকালে কলারোয়া সরকারি কলেজ সংলগ্ন যশোর- সাতক্ষীরা মহা সড়ক দিয়ে একটি মিনি ট্রাকে যশোর অভিমুখে আম পরিবহনের সময় গাড়িটির গতি রোধ করে ৩০০ কেজি(১২ ক্যারেট) অপরিপক্ক( হিমসাগর ও গোপালভোগ)বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জালালাবাদের বুইতায় আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের কর্মীসভা

কলারোয়ায় জালালাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২ মে) বিকালে আ’লীগ নেতা ফিরোজ আহম্মেদ স্বপনের জনসংযোগ শেষে সন্ধ্যায় বুইতা ওয়ার্ড আ’ লীগ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ফিরোজ আহম্মেদ স্বপন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ধারাবাহিক উন্নয়নের কথা তুলে ধরে বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে দলীয় সকলবিস্তারিত পড়ুন

মানুষ জ্বীন-এর টিকিট না পেয়ে বাধ্য হয়ে হলিউডের ছবি দেখছে: সজল

এবারে ঈদের মুক্তি পেয়েছে আব্দুন নুর সজল অভিনীত ও নাদের চৌধুরী পরিচালিত চলচ্চিত্র ‘জ্বীন।’ সিনেমাটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। ছবির প্রসঙ্গে সোমবার (১ মে) দুপুরে সজল সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেকেই বলছে জ্বীন সিনেমা দেখতে আসছে, টিকিট যখন পাচ্ছে না; তখন তারা এভিল ডেড সিনেমাটি দেখছে। এটা কি আমার জন্য কম পাওয়া? অভিনেতা বলেন, এভিল ডেড আমরা ছোটকাল থেকে দেখে আসছি, এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। সেই সিনেমা দেখছে জ্বীন এর টিকিট না পেয়ে, বাধ্যবিস্তারিত পড়ুন

নড়াইলে এসপি নির্দেশনায় নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশ

ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে নড়াইল জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ২২৬ টি মামলা দায়ের করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত এপ্রিল মাসে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশ। এ সময় রেজিস্ট্রেশনবিহীন ৬৭ টি ও কাগজপত্রবিহীন ৯৫ টি মোটরসাইকেল এবং অবৈধ ৫৫ টি যানবাহনসহ ৮ টি ট্রাক আটক করা হয়েছে। এছাড়া হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর জন্য ১৩৫ টি, বেপরোয়া গাড়ি চালানোর জন্যবিস্তারিত পড়ুন