Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরায় পাওনা টাকা ফেরত চাওয়ায় চরিত্র নিয়ে মিথ্যেচারের প্রতিবাদে এক গৃহবধূর সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় পাওনা টাকা ফেরত চাওয়ার পর থেকে প্রতিপক্ষ কর্তৃক দুই সন্তানের জননী এক গৃহবধূর চরিত্র নিয়ে জঘণ্য মিথ্যেচার করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার গড়কুমারপুর (পদ্মপুকুর) গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী মোছাঃ হোসনেয়ারা এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ২০০৯ সালে পরিবারসহ সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করাকালিন মাগুরা গ্রামের পল্লী চিকিৎসক আশরাফ আলী আদালতের মাধ্যমে এফিডেভিট করে আমাকে তার ধর্ম মেয়েবিস্তারিত পড়ুন
নড়াইল গোয়েন্দা শাখার অভিযানে ফেনসিডিল সহ গ্রেফতার ১

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার) নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি এ এস আই মাহফুজ, এ এস আই জহুরুল ও সঙ্গীয় ফোর্স কং বায়েজিদ, জব্বার, রওশান, ব়াজু, মিন্টুসহ নড়াইল সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের জনৈক আলামিন মৃধা (২৮)পিং মোদাচ্চের মৃধা নিজ বাড়ি থেকে আসামি আলামিনকে পনেরো (১৫)বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে সদর থানায় মামলা রুজু করা হয়।
সাতক্ষীরায়
এমপি রবি’র ঐচ্ছিক তহবিল হতে ৭৬ জনের মাঝে ২লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা-২ মহোদয় এঁর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা মানবিক প্রধানমন্ত্রী। তিনি দেশের সকল শ্রেণি পেশারবিস্তারিত পড়ুন
কলারোয়ার ১২টি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া

কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। আইন অনুযায়ী আগামী ২২শে মার্চ থেকে ইউপি নির্বাচন শুরু, আর শেষ করতে হবে জুন মাসে।এ নিয়ে ইতোমধ্যে নির্বাচনের উপযোগী ইউনিয়ন পরিষদের তালিকা চেয়ে জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সাতক্ষীরার কলারোয়া পৌর নির্বাচনী আমেজ কাটতে না কাটতেই উপজেলার ১২ ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্রে করে বইছে আগাম নির্বাচনী হাওয়া। চায়ের দোকানে দোকানে বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিশ্লেষণ। নড়েচড়ে উঠেছে চেয়ারম্যান ও সদস্যবিস্তারিত পড়ুন
উত্তাল রাশিয়া, পুতিন হটাতে বিক্ষোভ

আন্দোলনকারীদের ওপর চড়াও হয় দাঙ্গা পুলিশ। দেশটির বিরোধী নেতা আলেক্সাই নাভালনির মুক্তির দাবিতে ডাকা বিক্ষোভে লাঠিচার্জের পাশাপাশি ব্যাপক ধরপাকড় চালায় আইনশৃঙ্খলা বাহিনী। শুধু মস্কো থেকেই আটক করা হয় ৭ শতাধিক। আটককৃতদের মধ্যে রয়েছেন নাভালনির মুখপাত্র, একজন আইনজীবীসহ, বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তি। এ ছাড়া নাভালনির স্ত্রী উলিয়াকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। সাইবেরিয়ার ইয়াকুটস্ক শহরে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র শীত উপেক্ষা করেও বিক্ষোভ করেন নাভালনি সমর্থকরা। এ বিক্ষোভ মিছিলবিস্তারিত পড়ুন
বাগআঁচড়া থেকে চুরি যাওয়া নবজাতক তাসিন ৩ দিন পর উদ্ধার, দু’জন আটক

বাগআঁচড়া বাজার থেকে অপহৃত নবজাতক শিশু তাসিন (২৭ দিন) কে তিনদিন পর উদ্ধার করেছে পিবিআই পুলিশ। তাসিন শার্শার রুদ্রপুর গ্রামের আাশরাফুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌস দম্পতির ছেলে।গত ২০ জানুয়ারি বাগআঁচড়া বাজার থেকে সালমা খাতুন (২৩) নামে এক মহিলা এনজিও’র কর্মী পরিচয়ে ছদ্মবেশ ধারনকরে তাকে চুরি করে নিয়ে যায়। ঘটনার পর পরই প্রথমে পুলিশ ও গোয়েন্দা পুলিশ শিশুটি উদ্ধারে মাঠে নামে। দুদিনের মাথায় পিবিআইকে শিশু উদ্ধারের দায়ীত্ব দেয়া হয়। শনিবার সকাল থেকেবিস্তারিত পড়ুন
কেঁড়াগাছি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুস’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের পাচপোতায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ রুহুল কুদ্দুস’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার ( ২২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়নের পাচপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ঐ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন, স্থানীয় গোলাম মোস্তফা । কলারোয়া উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক শেখ সাজিদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত ঐ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীবিস্তারিত পড়ুন
আশাশুনি সদরের ধান্যহাটিতে চেয়ারম্যান প্রার্থী সামছুল আলমের নির্বাচনী গণসমাবেশ অনুষ্ঠিত

আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী সমাবেশ করেছেন। শনিবার (২২ জানুয়ারি) বিকালে আশাশুনি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সোদকনা ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোদকনা ওয়ার্ড বাসির আয়োজনে স্থানীয় ও দলীয় নেতা-কর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। ঢালী মো. সামছুল আলম-এর কর্মী সভা একপর্যায়ে জনসভায় রুপান্তরিত হয়। প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুলবিস্তারিত পড়ুন
কলকাতাকে ভারতের রাজধানী করার দাবি মমতার

কলকাতাসহ ভারতের চার প্রান্তকে চারটি রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘুরিয়ে ফিরিয়ে দেশটির চার রাজধানীতে সংসদীয় অধিবেশন বসানোরও দাবি জানান তিনি৷ নেতাজি সুভাষ-চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে শনিবার কলকাতার শ্যামবাজার থেকে রেড রোডে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব দাবি জানান। মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা একদিন ভারতের রাজধানী ছিল, তাহলে আজকে ভারতবর্ষের একটা রাজধানী হোক কলকাতা৷ পাশাপাশি দক্ষিণ ভারত, উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতে একটি করে রাজধানী ঘোষণাবিস্তারিত পড়ুন
শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যে গাইডলাইন দিলো মাউশি

মহামারি করোনাভাইরাসের মধ্যে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একইসঙ্গে স্কুল-কলেজ খোলার বিষয়ে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনাও দেওয়া হয়েছে। গাইডলাইনে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠান খোলার বাজেট তৈরিতে নিজস্ব তহবিল ব্যবহার করার কথা বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্র শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলেবিস্তারিত পড়ুন

