সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনাকালেও সাধারণ রোগিদের সেবায় কলারোয়া হাসপাতালের ডা. শফিকুল

সাতক্ষীরার কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিরলস ভাবেসেবা দিয়ে যাচ্ছেন। সেই সাথে দিয়ে যাচ্ছেন করোনা ভাইরাসের সচেতনতামূলক পরামর্শ।

এ বিষয়ে বুধবার সকালে কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানান, আমাদের হাসপাতালে এখন ডাক্তার রয়েছে আগের তুলনায় অনেক বেশি। সরকারের দিক নির্দেশনা মোতাবেক কলারোয়ায় এই সংকটময় মুহুর্তে সাধারণ রোগীর চিকিৎসা সেবা প্রদান করে আসছেন তারা। এখন গ্রাম অঞ্চলের মানুষ সর্দি, কাশি, জ্বর হলেও করোনা রোগের আক্রান্তের ভয়ে ভুগছে।

এসকল রোগীদেরকে ডাক্তারগণ জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। করোনার উপসর্গ থাকলে তাৎক্ষনিক ভাবে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। একই সাথে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হোম কোয়ারেন্টিনে থাকারও পরামর্শ দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, এই কাজ গুলো করার জন্য হাসপাতালে একটি টিম রয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেশের এই সংকটময় মুহুর্তে ডাক্তারদেরকে সুরক্ষা আর নিরাপত্তার বিষয়ে সুদৃষ্টি দেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা