মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর ১ টায় পৌরসভার সম্মেলন কক্ষে ৩১ কোটি ৬৬ লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১১ লক্ষ ২০ হাজার টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৯৫ লক্ষ টাকা।

সবমিলিয়ে ৩১ কোটি ৬৬ লক্ষ ২ হাজার ৫শ ১৩ টাকা ৫০ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর প্রশাসক বাজেট ঘোষণাপূর্ব বক্তব্যে কলারোয়া পৌরসভার উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পৌরসভার ব্যাপক উন্নয়ন কাজ চলমান রয়েছে বলে তিনি জানান।

একই অনুষ্ঠানে পৌরসভার শহর সমন্বয় কমিটি (টিএলসিসি) এর প্রথম সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শহর সমন্বয় কমিটি সভায় পৌরসভার সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়। বাজেট ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ।

উভয় অনুষ্ঠানে আলোচনা করেন টিএলসিসির কনসালটেন্ট বজলুর রহমান, উপজেলা প্রকৌশলী এমরান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, যুব উন্নয়ন কর্মর্কতা পুলক কুমার শিকদার , সমাজসেবা কর্মকর্তা নুরে আলম নাহিদ, কলারোয় পৌর নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, পৌর সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির সহকারী অধ্যাপক ইউনুছ আলি বাবু, পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেন, টিএলসিসির সদস্য সাবেক পৌর কাউন্সিলর শেখ ফারুক আহমেদ, কলারোয়া প্রেসক্লাবের সদস্য সচিব এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক আতাউর রহমান, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর কর নির্ধারক নাজমুল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু