শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘এসো‌ হে নবীন, বাজিয়ে সুর লহরী উল্লসিত নব বীণ, আজ সুর মিলিয়ে গাইব জয় যাত্রার গান, আনন্দে আহ্লাদিত বীন প্রাণ’- এমন স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির আহবায়ক ও কলেজের সহকারী অধ্যাপক মো. আবু বকর ছিদ্দিক।

কলেজের ইংরেজি প্রভাষক টিএম মঞ্জুর আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আতিয়ার রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো. ফারুক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আনোয়ারুজ্জামান বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় কলেজটি শিক্ষার মান উন্নীত করে দেশের মধ্যে এই কলেজের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রেখেছে, ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই কলেজটি একটি মডেল কলেজে রূপান্তরিত হবে।
এজন্য শিক্ষার্থীদের একে অপরকে সম্মান, মাদক ও সকল ধরনের খারাপ কাজ থেকে বিরত থেকে লেখাপড়ায় মনোযোগ দেয়ার আহবান করেন অধ্যক্ষ।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সরকারি কলেজের ৩৮জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা ছাত্রলীগের সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফাহিম, কলারোয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক।

অনুষ্ঠানের শান্তি শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন কলেজের ৭ সদস্যের রোভার স্কাউট দল।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত