শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ক্যান্সার সহ জঠিলরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় আর্থিক অনুদানের চেক বিতরণ

দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস সহ বিভিন্ন জঠিলরোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের চিকিৎসা সেবা কর্মসূচির আওতায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রেগীদের মাঝে ওই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রবিবার(২৭ আগষ্ট) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ১৫ জন রোগী ও রোগীর পরিবারের হাতে চিকিৎসা সেবার্থে সরকারী অনুদানের অর্থ বিতরণ করা হয়। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেকের মাধ্যমে অর্থ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ইসরাফিল হোসেন, ফিল্ড সুপারভাইজার(অতিরিক্ত দায়িত্ব) আমিনুর রহমান, অফিস সহকারী আসাদুজ্জামান আসাদ সহ সূধি ও উপকারভোগী পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ২য় ও ৩ য় পর্যায়ে উপজেলায় ক্যান্সার সহ জঠিলরোগে আক্রান্ত ১৫ ব্যক্তির মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সাড়ে ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

প্রসঙ্গত: উপকারভোগী রোগী সহ রোগীর পরিবারের সদস্যরা চিকিৎসা সেবায় আর্থিক অনুদান প্রাপ্ত হয়ে মানবতার প্রতিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা