সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভূমিহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তরের লক্ষ্যে সংবাদ সম্মেলন

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়ায় ৪র্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানকে সামনে রেখে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার(৮ আগষ্ট) বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও তথ্য প্রদান করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রিফাতুল ইসলাম। তিনি জানান, মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৯ আগষ্ট বুধবার সকাল ১০ টায় দেশব্যাপি একযোগে ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। তিনি উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সিং’র মাধ্যমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে প্রেস নোটের তথ্য মতে আরো জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে তালিকাভূক্ত ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ের ৩৭৫ জন পরিবারকে খাস ও ক্রয়কৃত জমিতে গৃহ প্রদান/ পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। সব শেষে তিনি সকলকে ধন্যবাদ জানিয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জসিসহ গৃহ প্রদান কাজে সকলের সহযোগীতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া ও সামজিক যোগযোগ মাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তাগণ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

‘কারিগরি প্রশিক্ষণ গ্রহন করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় সুশৃঙ্খল ও স্বচ্ছ পরিবেশে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

“করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যে সাতক্ষীরার কলারোয়ায়বিস্তারিত পড়ুন

  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট
  • কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট